Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আকণ্ঠ মদ খেয়ে বিয়ে করতে এল বর, অশান্তি খাবার নিয়ে! মালাবদল করেও বিয়ে ভাঙলেন কনে

দ্য ওয়াল ব্যুরো: মদ্যপান করে বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন বর এবং তাঁর বন্ধুরা। মত্ত অবস্থায় খাবারের নিন্দা করা, পণ চাওয়া ছাড়াও বিভিন্ন ধরনের অশান্তি করছিলেন বর (drunk groom creates ruckus)। তাই মালাবদল হয়ে যাবার পরেও মাঝপথেই বিয়ে ভেঙে দি

আকণ্ঠ মদ খেয়ে বিয়ে করতে এল বর, অশান্তি খাবার নিয়ে! মালাবদল করেও বিয়ে ভাঙলেন কনে

শেষ আপডেট: 9 December 2022 16:27

দ্য ওয়াল ব্যুরো: মদ্যপান করে বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন বর এবং তাঁর বন্ধুরা। মত্ত অবস্থায় খাবারের নিন্দা করা, পণ চাওয়া ছাড়াও বিভিন্ন ধরনের অশান্তি করছিলেন বর (drunk groom creates ruckus)। তাই মালাবদল হয়ে যাবার পরেও মাঝপথেই বিয়ে ভেঙে দিলেন কনে (Bride calls off wedding)।

ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) হলদোয়ানিতে। বিঠোরিয়া এলাকায় গ্যাস গোদাম রোডে একটি হল ভাড়া নিয়ে বিয়ের আসর বসেছিল। বরযাত্রীসহ সেই আসরে পৌঁছে গিয়েছিলেন বর। কিন্তু পাত্র সহ বরযাত্রীরা প্রায় সকলেই মধ্যক অবস্থায় ছিলেন বলে দাবি কনের। বিয়েবাড়িতে পৌঁছেই তাঁরা খাবারের গুণমান নিয়ে অশান্তি করতে শুরু করেন। তারপরেই বন্ধুর পার্টি করার জন্য কোন পক্ষের কাছে টাকা চেয়ে বসেন মত্ত বর। এরপর ৫ লক্ষ টাকা নগদ এবং একটি গাড়ি দাবি করেন তিনি।

বিষয়টি মিটিয়ে নেবার চেষ্টা করেন পাত্রীপক্ষ। তাঁরা বলেন, যে বিয়ে পাকা হওয়ার সময় এ ধরনের কোনও কথা হয়নি। কিন্তু সেসব মানতে নারাজ মাতাল বর। সেই অবস্থাতেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান। মালা বদলও হয়ে গিয়েছিল। কিন্তু সব দেখে শুনে সাতপাক শুরু হওয়ার আগেই বেঁকে বসেন কনে। সাফ জানিয়ে দেন, বিয়ে করবেন না তিনি। তাঁর সিদ্ধান্তকে সমর্থন জানান তাঁর বাড়ির লোকজন। এরপর বিয়ে না করেই বাড়ি ফিরে যায় বর সহ বরযাত্রীরা।

সূত্রের খবর, দুপক্ষের মধ্যে বসে বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে। বিয়ের প্রস্তুতির জন্য যা খরচ হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ চেয়েছে পাত্রীপক্ষ যা দিতে রাজি হয়েছে বরের পরিবার।

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই একইভাবে উত্তরপ্রদেশের সাম্ভাল জেলায় মালা বদলের পর বিয়ে ভেঙে দিয়েছিলেন কনে। প্রায় ৩০০ জন অতিথি-অভ্যাগতের সামনে হবু স্ত্রীকে চুম্বন করে বসেন বর। সঙ্গে সঙ্গেই বিয়ে ভেঙে দিয়ে মণ্ডপ ছেড়ে চলে যান কনে। শুধু তাই নয়, পুলিশকেও ফোন করেন তিনি। তাঁর দাবি, বন্ধুদের সঙ্গে এ বিষয়ে বাজি ধরেছিলেন বর। সেই বাজি জিততেই সকলের সামনে হবু স্ত্রীকে চুম্বন করেন তিনি। এতেই হবু স্বামীর চরিত্রের ব্যাপারে সন্ধিহান হয়ে বিয়ে ভেঙে দেন তরুণী।

বোরখা পরে হিন্দি চটুল গানে নাচ চার পড়ুয়ার! কর্নাটক কলেজে ভিডিও ঘিরে বিতর্ক


```