
শেষ আপডেট: 22 August 2023 09:37
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ব্রিকস-ভুক্ত (BRICS Summit) দেশগুলির সম্মেলন। আন্তর্জাতিক এই মঞ্চের পাঁচ শরিক হল বিশ্বের অন্যতম অর্থ-শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া ব্রিকসের সদস্য হতে চাওয়া ২২টি দেশের রাষ্ট্রপ্রধানেরা সেখানে হাজির হয়েছেন।
২০১৯-এর পর এবারই প্রথম সশরীরে সম্মেলনে হাজির হয়েছেন রাষ্ট্রপ্রধানেরা। করোনার কারণে গত কয়েক বছর পর্যন্ত এই সম্মেলন হয়েছে ভার্চুয়াল মাধ্যমে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin) এবারও মস্কো থেকে ভার্চুয়াল মাধ্যমে সম্মেলনে যোগ দেবেন। কারণ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রাশিয়ার প্রেসিডেন্টকে জোহানেসবার্গে ব্রিকসের সম্মেলনে যোগদানের জন্য চিঠি পাঠিয়েও পরে ফোন করে বলেছেন, না যেতে।
কেন পুতিনের সশরীরে হাজির হতে বারণ করেছেন আয়োজক দেশের প্রধান? আসলে ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আর দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদস্য। নিয়ম অনুযায়ী, পুতিন জোহানেসবার্গে গেলে দক্ষিণ আফ্রিকা সরকারকে রাশিয়ার প্রেসিডেন্টকে গ্রেফতার করতে হবে।
কূটনৈতিক মহলের খবর, চিনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে মোদীর একান্ত বৈঠক নিয়ে এখনও দুই দেশের কূটনৈতিক স্তরে কথা চালাচালি চলছে। সীমান্তে দুই দেশের সামরিক কর্তারা যখন বিরোধের বরফ গলাতে ব্যস্ত তখন রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠক নিয়ে দুই দেশই আগ্রহী।
আরও পড়ুন: রজনীকান্ত কি মোদীর দক্ষিণীবার্তা, সুপারস্টারের অযোধ্যা সফর ঘিরে জল্পনা