Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

শচীনের ছেলেকে ব্রেট লি জোরে বল করার মন্ত্র দিয়ে বললেন, এর তার কথায় কান দিও না

দ্য ওয়াল ব্যুরো: শচীন পুত্র অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি (Brett Lee)। গত ১৬ এপ্রিল কলকাতার বিরুদ্ধে আইপিএলে (IPL 2023) অভিষেক হয়েছে ২৩ বছরের অর্জুনের। তারপর মাত্র দুটি ম্যাচ খ

শচীনের ছেলেকে ব্রেট লি জোরে বল করার মন্ত্র দিয়ে বললেন, এর তার কথায় কান দিও না

শেষ আপডেট: 25 April 2023 07:16

দ্য ওয়াল ব্যুরো: শচীন পুত্র অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি (Brett Lee)। গত ১৬ এপ্রিল কলকাতার বিরুদ্ধে আইপিএলে (IPL 2023) অভিষেক হয়েছে ২৩ বছরের অর্জুনের। তারপর মাত্র দুটি ম্যাচ খেলেছেন।

আজ মঙ্গলবার গুজরাতের বিপক্ষে নামবে রোহিতের মুম্বই। এই ম্যাচে অর্জুন সুযোগ পাবে কিনা সেটিও নিশ্চিত নয়। যদিও গত দুটি ম্যাচে অর্জুন বোলিং ওপেন করেছিলেন। প্রথম খেলায় দুই ওভার বোলিং করে ১৭ রান দিয়ে কোনও উইকেট পাননি। শেষ ম্যাচে উইকেট পেলেও এক ওভারে ৩১ রান দিয়ে চূড়ান্ত সমালোচিত হয়েছেন।

তার চেয়েও বড় কথা অর্জুনের বলের গতিবেগ নিয়েও উপহাস চলছে। বলা হচ্ছে প্রাক্তন স্পিনার শাহিদ আফ্রিদির থেকেও ধীরে বল করেন শচীন পুত্র।

এই সমালোচনায় বিস্তর রেগেছেন ব্রেট লি। তিনি জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যে ছেলেটি মাত্র দুদিন আগে আই পি এলে প্রথম ম্যাচ খেলেছে তাঁকে নিয়ে এমন কথা বলা সাজে না।

ব্রেট লি আরও বলেন সে যতই তারকা পুত্র হোক না কেন তাঁকেও খেলায় থিতু হওয়ার সময় দিতে হবে। আমার মনে হয় অর্জুন ১৪০ কিমি বেগে বল করতে সক্ষম।

নামী প্রাক্তন পেসারের ধারণা, অর্জুনের বলে শুধু পেসটাই নেই, না হলে হতে ভাল সুইং আছে। ভাল ইয়র্কার রাখতে পারে। আমার বেশ ভাল লেগেছে ওর বোলিং।

অর্জুনের এই অসময়ে যোগ্য অভিভাবকের মতো পাশে থেকেছেন লি। তিনি নিজেও বহুবার শচীনকে স্রেফ পেস বোলিং দিয়ে পরাস্ত করেছেন। ব্রেট লি পরামর্শ (advice) দিয়েছেন অর্জুনকে। বলেছেন, কে কী বাইরে থেকে তোমার সমালোচনা করল তাতে কিছু যায় আসে না। কিছু কথা উপেক্ষা করতে শেখো। নিজের কাজের বিষয়ে সতর্ক থেকে বোলিং চালিয়ে যাও।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সাম কুরান ও হরপ্রিত সিং খুব মেরেছেন অর্জুনের বলে। এক ওভারে দেন ৩১ রান। সেই নিয়ে ব্রেট লি জানান ডেথ ওভারে বোলিং করতে এলে এরকম মার খেতেই পারে। কিন্তু দেখতে হবে বলের মধ্যে নিয়ন্ত্রণ আছে কিনা। আর মুম্বই দল অর্জুনকে যোগ্য মনে করেছে বলেই শেষ ওভারে বল দিয়েছে। তাই এই নিয়ে বেশি মাথা না ঘামানোই ভাল।

বিরাট কোহলিকে ২৪ লক্ষ টাকা ফাইন করল আইপিএল, ক্যাপ্টেনসি নিয়ে প্রশ্ন


```