Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Breaking News: কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ, ভয়াবহ আগুন গড়িয়াহাট মার্কেটে, পৌঁছেছেন দমকল মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত রাস্তার মোড়ে দাউদাউ করে জ্বলছে আগুন। মাঝরাতে এমন দৃশ্য দেখে থমকে গেল ট্রাফিক। হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষও। গড়িয়াহাট মার্কেটের কাছে তখন আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করতে দ

Breaking News: কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ, ভয়াবহ আগুন গড়িয়াহাট মার্কেটে, পৌঁছেছেন দমকল মন্ত্রী

শেষ আপডেট: 18 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত রাস্তার মোড়ে দাউদাউ করে জ্বলছে আগুন। মাঝরাতে এমন দৃশ্য দেখে থমকে গেল ট্রাফিক। হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষও। গড়িয়াহাট মার্কেটের কাছে তখন আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায় স্থানীয়দের। খবর পেয়ে ছুটে আসে দমকলের ১৫টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, আগুন নিয়ন্ত্রণে না আসায় ভোর সাড়ে ৪টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছেয় আরও তিনটি ইঞ্জিন। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। দমকল সূত্রে খবর, মার্কেটের যেখানে আগুন লেগেছে তার চারপাশে রয়েছে অনেকগুলি কাপড়ের দোকান। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে দোকানগুলিতে। একটি বাড়িতেও আগুন লেগে গিয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। সেই বাড়ির লোকজনদের নিরাপদে বার করে আনা হয়েছে। কী থেকে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। হতাহতের এখনও কোনও খবর মেলেনি। ঘিঞ্জি এলাকা ও দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে দমকল সূত্রে খবর। গোটা এলাকা ঢেকেছে কালো ধোঁয়ার চাদরে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন দমকল কর্মীরা।

```