Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BREAKING : মণিপুরে জঙ্গি হানায় নিহত অসম রাইফেলসের তিন জওয়ান, আহত আরও পাঁচ

দ্য ওয়াল ব্যুরো : মণিপুরে মায়ানমার সীমান্তে জঙ্গি হানায় নিহত হলেন অসম রাইফেলসের তিন জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। চান্ডেল জেলায় বুধবার এরিয়া ডোমিনেশানে বেরিয়েছিল ১৫ নম্বর অসম রাইফেলসের একটি স্কোয়াড। এমন সময় পিপলস লিবারেশন আর্মি (পিএল

BREAKING : মণিপুরে জঙ্গি হানায় নিহত অসম রাইফেলসের তিন জওয়ান, আহত আরও পাঁচ

শেষ আপডেট: 30 July 2020 07:40

দ্য ওয়াল ব্যুরো : মণিপুরে মায়ানমার সীমান্তে জঙ্গি হানায় নিহত হলেন অসম রাইফেলসের তিন জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। চান্ডেল জেলায় বুধবার এরিয়া ডোমিনেশানে বেরিয়েছিল ১৫ নম্বর অসম রাইফেলসের একটি স্কোয়াড। এমন সময় পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জঙ্গিরা ওত পেতে তাদের আক্রমণ করে। একটি সূত্রে খবর, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার দূরে জওয়ানরা হামলার মুখে পড়েন। পিএলএ-র জঙ্গিরা প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায়। তারপর ছোট অস্ত্র থেকে গুলি চালায়। ওই ঘটনার খবর পেয়ে সেখানে গিয়েছে আধা সেনার বিরাট বাহিনী। ২০১৫ সালে চান্ডেলে জঙ্গি হানায় ১৮ জন সেনা নিহত হয়েছিলেন। সাম্প্রতিক কালে একইসঙ্গে অতজন সেনা জঙ্গিদের হাতে মারা যাননি। এনএসসিএন (কে) এবং ইউএনএলএফ নামে দু'টি জঙ্গি গোষ্ঠী ওই আক্রমণের দায়িত্ব স্বীকার করে। এরপরে ভারতীয় বায়ুসেনার এমআই ১৭ হেলিকপ্টার জঙ্গিদের দু'টি শিবির গুঁড়িয়ে দেয়। দুই শিবিরে অন্তত দেড়শ জন জঙ্গি ছিল।

```