Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাউরুটি কিনতে গেলেও এবার পকেটে টান! একলাফে বাড়ছে দাম

গত বছরের নভেম্বর মাসেই ইঙ্গিত মিলেছিল যে পাউরুটির দাম ফের বাড়বে। 

পাউরুটি কিনতে গেলেও এবার পকেটে টান! একলাফে বাড়ছে দাম

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 January 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহের শুরু থেকেই ফের দাম বেড়ে যাচ্ছে পাউরুটির। বেকারি শিল্পকে বাঁচানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। গত বছরের নভেম্বর মাসেই ইঙ্গিত মিলেছিল যে পাউরুটির দাম ফের বাড়বে। 

সোমবার অর্থাৎ আগামী ৫ জানুয়ারি থেকে দাম বাড়ছে পাউরুটির। ৪০০ গ্রাম পাউরিটির দাম বেড়ে হবে ৩৬ টাকা। ২০০ গ্রাম পাউরুটির দাম বেড়ে হবে ১৮ টাকা। ১০০ গ্রাম পাউরুটির দাম বেড়ে হবে ৯টাকা ৫০ পয়সা।  পাউরুটি তৈরি করতে যে সমস্ত কাঁচামালের প্রয়োজন তাদের দাম বিগত কয়েক মাসে বেড়ে যাওয়ার ফলেই এখন পাউরুটির দাম বাড়ছে বলে জানানো হয়েছে। 

এবার একধাক্কায় ৪ টাকা দাম বাড়তে চলেছে পাউরুটির। সব ধরনের পাউরুটির দামই বাড়ছে আগামী সোমবার থেকে।

ব্রেকফাস্টে পাউরুটি বহু মানুষের পছন্দ। একাধিক পদ বানানো যায় পাউরুটি দিয়ে। পরিসংখ্যান বলছে, শুধুমাত্র কলকাতায় একদিনে ২ থেকে আড়াই লাখ পাউরুটি সরবরাহ করা হয়।  তাই তার দাম এক লাফে ৪ টাকা বাড়ায় পকেটে যে চাপ পড়বে আমজনতার, তা বলাই বাহুল্য।

লাগাতার দ্রবমূল্য বৃদ্ধি পাওয়ায় বেকারি শিল্পকে বাঁচাতে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে বিভিন্ন সংস্থার তরফে। ওয়াকিবহল মহল মনে করছে, দাম বাড়ার ফলে পাউরুটি বিক্রির হারেও প্রভাব পড়তে পারে। 


```