Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনায় ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে ব্রাজিল, সংক্রামিত আট লাখ ছাড়াল ফুটবলের দেশে

দ্য ওয়াল ব্যুরো: বিপদটা আগে আঁচ করা যায়নি। মার্চ-এপ্রিলে ইতালি, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা যখন দাপিয়ে বেড়াচ্ছে, মৃত্যু হচ্ছে হাজারে হাজারে, ফুটবলের দেশ তখন অনেকটা নিশ্চিন্তেই ছিল। এপ্রিলের শেষ থেকে করোনার কোপ শুরু হয়। মে কাটিয়ে জুন

করোনায় ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে ব্রাজিল, সংক্রামিত আট লাখ ছাড়াল ফুটবলের দেশে

শেষ আপডেট: 12 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিপদটা আগে আঁচ করা যায়নি। মার্চ-এপ্রিলে ইতালি, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা যখন দাপিয়ে বেড়াচ্ছে, মৃত্যু হচ্ছে হাজারে হাজারে, ফুটবলের দেশ তখন অনেকটা নিশ্চিন্তেই ছিল। এপ্রিলের শেষ থেকে করোনার কোপ শুরু হয়। মে কাটিয়ে জুনের গোড়ায় এসে ব্রাজিলে এখন করোনা লাগামছাড়া। বিশ্বের করোনা সংক্রামিত দেশগুলির তালিকায় ব্রিটেন, রাশিয়াকে ছাড়িয়ে দু’নম্বরে চলে এসেছে লাতিন আমেরিকার এই দেশ। জন হপকিনস ইউনিভার্সিটির পরিসংখ্যাণ দেখলে বোঝা যাবে, আজ, শুক্রবারই নতুন সংক্রমণ ধরা পড়েছে হাজারের বেশি। গত কয়েকদিনে এক লাফে সংক্রামিত বেড়েছে ২৫ হাজার ৯৮২। ব্রাজিলে এখন সংক্রামিতের মোট সংখ্যা আজকের হিসেবে ৮ লাখ ৩১ হাজার ৬৪। একদিনে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৯০৯ জনের। দেশে এখন অবধি করোনায় মৃতের সংখ্যা ৪১ হাজারের বেশি। দেশের স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, সাও পাওলো এবং রিও ডি জেনিরো করোনার ভরকেন্দ্র বা এপিসেন্টার হয়ে উঠেছে। করোনা সংক্রমণের হার বেশি দক্ষিণ-পূর্ব ব্রাজিলে। সংক্রমণে অধিকাংশ মৃত্যুই হয়েছে সেখানে। শুরুতে কম থাকলেও এখন ভাইরাসের সংক্রমণ বাড়ছে উত্তর-পূর্ব ব্রাজিলেও। সংক্রমণের হার বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর উপরেই দোষ চাপিয়েছেন অনেকে। অভিযোগ, শুরুতেই সতর্ক হলে এই পরিস্থিতি এড়ানো যেত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর সাও পাওলোর আকাশ থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, কবরস্থানগুলিতে সার দিয়ে মাটি খুঁড়ে জায়গা তৈরি করা হচ্ছে গণকবর দেওয়ার জন্য। দেশের স্বাস্থ্যমন্ত্রক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যার যে রিপোর্ট দিয়েছে তার থেকে বাস্তবে আক্রান্তের সংখ্যা অনেক বেশি বলেই দাবি করা হয়েছে। দক্ষিণ ব্রাজিলের পেলোটাস ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, দেশের ১২০টি শহরে সংক্রামিতের সংখ্যা অনেক বেশি। রিও ডি জেনিরোতেই সংক্রামিতের সংখ্যা প্রায় ৪০ হাজার। দেশের হেলথ সার্ভিলেন্স এজেন্সি অ্যানভিসা ও সাও পাওলোর ফেডারেল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে অক্সফোর্ডের ডিএনএ ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার কথা এ মাসেই। অ্যানভিসা জানিয়েছে, ভ্যাকসিনের ট্রায়ালের জন্য দু’হাজার জনকে বেছে নেওয়া হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে অ্যাস্ট্রোজেনেকার ইউনিটে তৈরি হচ্ছে এই ভ্যাকসিন ক্যানডিডেট। তত্ত্বাবধানে রয়েছে অক্সফোর্ডের টিম।

```