Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলসোনারো সমর্থকদের থেকে কংগ্রেস ভবন পুনরুদ্ধার, হামলা সমর্থন করলেন না প্রাক্তন রাষ্ট্রপতি

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সময় সোমবার মধ্যরাতে ব্রাজিলের (Brazil) কংগ্রেস(সংসদ), সুপ্রিম কোর্টে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে শুরু করেছিল সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি বলসোনারোর (Jair Bolsonaro) কয়েকশ উন্মত্ত সমর্থক। পুলিশি নিরাপত্তা বলয় ভেঙে চুরম

বলসোনারো সমর্থকদের থেকে কংগ্রেস ভবন পুনরুদ্ধার, হামলা সমর্থন করলেন না প্রাক্তন রাষ্ট্রপতি

শেষ আপডেট: 9 January 2023 02:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সময় সোমবার মধ্যরাতে ব্রাজিলের (Brazil) কংগ্রেস(সংসদ), সুপ্রিম কোর্টে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে শুরু করেছিল সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি বলসোনারোর (Jair Bolsonaro) কয়েকশ উন্মত্ত সমর্থক। পুলিশি নিরাপত্তা বলয় ভেঙে চুরমার করে সেখানে ঢুকে পড়েছিল বলসোনারো সমর্থকদের হলুদ স্রোত। তার কয়েক ঘণ্টার মধ্যেই জাতীয় কংগ্রেস ভবন প্রতিবাদীদের কবল থেকে পুনরুদ্ধার করল ব্রাজিলের পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা (Brazil Police Retakes Congress)।

ব্রাজিলে দু'মাস আগে হওয়া রাষ্ট্রপতি নির্বাচনের ভোটে বামপন্থী লুই ইনাসিও লুলা দা সিলভার (Luiz Inacio Lula da Silva) কাছে হেরে গিয়েছিলেন চরম দক্ষিণপন্থী জায়ের বলসোনারো। সেই পরাজয় মেনে নিতে পারেনি প্রাক্তন রাষ্ট্রপতির সমর্থকরা। ভারতীয় সময় সোমবার মধ্যরাতে (স্থানীয় সময় রবিবার বিকেল) রাজধানী ব্রাসিলিয়ায় পাশাপাশি অবস্থিত কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়ে কয়েকশ বলসোনারো সমর্থক। কড়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভিতরে ঢুকে কার্যত তাণ্ডব চালাতে শুরু করে তারা। তাদের সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে।

দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ খণ্ডযুদ্ধ চলার পর বলসোনারো সমর্থকদের থেকে কংগ্রেস ভবন পুনরুদ্ধার করতে সক্ষম হয় ব্রাজিলের পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা। তবে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবন পুনরুদ্ধার করা যায়নি। সেগুলি প্রতিবাদীদের দখলমুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

এই ঘটনার সময় প্রেসিডেন্ট লুলা রাজধানীতে ছিলেন না। দেশের দক্ষিণ অংশে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন তিনি। বলসোনারো সমর্থকদের এই তাণ্ডবের পিছনে প্রাক্তন রাষ্ট্রপতির হাত রয়েছে বলে দাবি করেছেন লুলা। ফের ব্রাজিলের রাষ্ট্রপতির মসনদ দখলের জন্য বলসোনারোই এই নির্লজ্জ ফ্যাসিবাদী আক্রমণ চালানোর পরিকল্পনা করেছেন বলে তোপ দেগেছেন তিনি।

অন্যদিকে, সমর্থকদের এই তাণ্ডব চালানোর ঘটনার নিন্দা করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারো। তবে ঘটনায় তাঁর ইন্ধন থাকার ব্যাপারে লুলার দাবিকে উড়িয়ে দিয়েছেন তিনি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছেন ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি। সেখান থেকেই টুইট করে 'শান্তিপূর্ণ প্রতিবাদ' করার অধিকারের স্বপক্ষে গলা তুলেছেন তিনি।

ব্রাজিলে সাংঘাতিক পরিস্থিতি, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ভবনে তাণ্ডব বলসোনারো সমর্থকদের


```