Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রাজিলে সাংঘাতিক পরিস্থিতি, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ভবনে তাণ্ডব বলসোনারো সমর্থকদের

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পর ক্যাপিটলে হামলা চালিয়েছিল তার সমর্থকরা। ট্রাম্পের বন্ধু বলে খ্যাত ব্রাজিলের (Brazil) প্রাক্তন রাষ্ট্রপতি বলসোনারোর (Jair Bolsonaro) সমর্থকরা কার্যত একই ঘটনা ঘটা

ব্রাজিলে সাংঘাতিক পরিস্থিতি, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি ভবনে তাণ্ডব বলসোনারো সমর্থকদের

শেষ আপডেট: 9 January 2023 01:47

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পর ক্যাপিটলে হামলা চালিয়েছিল তার সমর্থকরা। ট্রাম্পের বন্ধু বলে খ্যাত ব্রাজিলের (Brazil) প্রাক্তন রাষ্ট্রপতি বলসোনারোর (Jair Bolsonaro) সমর্থকরা কার্যত একই ঘটনা ঘটাল রাজধানী ব্রাসিলিয়ায়।

ভারতীয় সময় রবি ও সোমবার মাঝের রাতে (স্থানীয় সময় দিন) ব্রাজিলের সুপ্রিম কোর্ট, কংগ্রেস (সংসদ) এবং রাষ্ট্রপতি ভবনে ঢুকে তাণ্ডব চালায় কয়েকশ বলসোনারো সমর্থক।

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় পাশাপাশি রয়েছে কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতি ভবন। সেখানে পুলিশি নিরাপত্তা বলয়ও উচ্চ পর্যায়ের। তা ভেঙে চুরমার করে দিয়েই ভিতরে ঢুকে পড়ে বলসোনারো সমর্থকদের হলুদ স্রোত।

উন্মত্ত কয়েকশ লোকের তাণ্ডব সামলাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে। লাঠিচার্জের পাশাপাশি জনতাকে ছত্রভঙ্গ করতে ফাটাতে হয় টিয়ার গ্যাসের সেল। তাদের দাবি, দুমাস আগে হওয়া ভোটে কারচুপি করে জিতেছেন বামপন্থী লুলা। এক্ষুণি ব্রাজিলে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন।

যে সময়ে এই ঘটনা ঘটে তখন প্রেসিডেন্ট লুলা রাজধানীতে ছিলেন না। দেশের দক্ষিণ অংশে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন তিনি। এই ঘটনাকে নির্লজ্জ ফ্যাসিবাদী আক্রমণ বলে তোপ দেগেছেন লুলা।

গ্রামবাসীদের অস্ত্র তুলে দিচ্ছে খোদ পুলিশ! রাজৌরি জঙ্গি হানার পরে নয়া পদক্ষেপ জম্মু-কাশ্মীরে


```