Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Hindu Hostel: প্রেসিডেন্সির হস্টেলে দখলি দায়িত্ব নিতে চাইছেন না শিক্ষক-শিক্ষাকর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রীর নির্দেশ, হিন্দু হস্টেল (Hindu Hostel) খুলে দিতে হবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য অবিলম্বে হস্টেল খোলার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিষয়টিতে উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে তিনি কথা

Hindu Hostel: প্রেসিডেন্সির হস্টেলে দখলি দায়িত্ব নিতে চাইছেন না শিক্ষক-শিক্ষাকর্মীরা

শেষ আপডেট: 18 March 2022 13:58

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রীর নির্দেশ, হিন্দু হস্টেল (Hindu Hostel) খুলে দিতে হবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য অবিলম্বে হস্টেল খোলার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিষয়টিতে উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে তিনি কথা বলেছেন বলেও সূত্রের খবর।

প্রায় এক মাস আন্দোলনের পরে বুধবার হিন্দু হস্টেল কার্যত 'দখল' করেন আবাসিকেরা। তবে ওই হস্টেলের দায়িত্ব নিতে রাজি হবেন, এমন শিক্ষক বা শিক্ষাকর্মী মিলছে না। তাই হস্টেল সুপার এখনও মেলেনি। এমনটাই সূত্রের খবর। অতীতে পড়ুয়াদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

তবে বিভিন্ন বিষয় জানার পর শিক্ষামন্ত্রী দ্রুত হস্টেল খোলার নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যে শিক্ষকরা সুপারিনটেনডেন্ট এবং সহকারী সুপারিনটেনডেন্ট হিসাবে কাজ করতেন তারা ২০২০ সালের জানুয়ারিতে পদত্যাগ করেন।

আগে ৩০০ জন ছাত্র থাকতে পারত ওই হস্টেলে। সংস্কারের কাজ চলার জন্য এইমুহূর্তে ১০০ জন ছাত্রের থাকার জায়গা রয়েছে। আপাতত খাওয়ার ব্যবস্থা না থাকায় ২৫ জন ছাত্র হোস্টেলে রয়েছে।

বনদফতরের ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আহত মোটর বাইক চালক


```