Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ব্রাত্যর ভোলবদল! উচ্চমাধ্যমিকে প্রকৃত শূন্যপদ ১৩ নয়

শিক্ষামন্ত্রীর পরিসংখ্যান ঘিরে শোরগোল পড়ে যায় শিক্ষামহলে। রাজনৈতিক শিবির থেকেও পাল্টা প্রতিক্রিয়া আসতে শুরু করে। তারই জেরে বুধবার ফের সংবাদমাধ্যমের মুখোমুখি হন ব্রাত্য।

ব্রাত্যর ভোলবদল! উচ্চমাধ্যমিকে প্রকৃত শূন্যপদ ১৩ নয়

শেষ আপডেট: 6 December 2023 14:12

দ্য ওয়াল ব্যুরো: সারা রাজ্যে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক বিভিন্নস্তরে শিক্ষকের মোট শূন্যপদের সংখ্যা কত? মঙ্গলবার এ ব্যাপারে বিধানসভায় দেওয়া নিজের তথ্য থেকে পিছু হটলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু!

মঙ্গলবার ব্রাত্য দাবি করেছিলেন, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিকস্তরে রাজ্যের মোট শিক্ষকের শূন্যপদের সংখ্যা মাত্র ৭৮১টি। শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, “উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষকের শূন্যপদ মাত্র ১৩টি। একইভাবে মাধ্যমিক স্তরে ২৮টি, আপার প্রাইমারিতে ৪৭৩টি, প্রাইমারিতে ২৬৭টি শিক্ষকের পদ খালি রয়েছে। রাজ্যে মোট শিক্ষকের শূন্যপদের সংখ্যা ৭৮১টি।”

এরপরই শিক্ষামন্ত্রীর পরিসংখ্যান ঘিরে শোরগোল পড়ে যায় শিক্ষামহলে। রাজনৈতিক শিবির থেকেও পাল্টা প্রতিক্রিয়া আসতে শুরু করে। তারই জেরে বুধবার ফের সংবাদমাধ্যমের মুখোমুখি হন ব্রাত্য।

শিক্ষামন্ত্রীর দাবি, “শূন্যপদ পূরণের জন্য দফতরের কাছে পাঠানো হয়েছে। তারপর যে পদগুলো পড়ে রয়েছে সেটাই বলেছিলাম। মঙ্গলবার শূন্যপদের সংখ্যা আনুমানিক ৭৮১ বলেছিলাম। বাস্তবে সংখ্যাটা হয়তো তার চেয়ে বেশি। এ ব্যাপারে আমার কাছে এখন সুনির্দিষ্ট তথ্য নেই। পরে বিস্তারিত পেলে জানাব।”

ব্রাত্য জানান, "বিধানসভায় বিজেপির বিধায়কের প্রশ্নের জবাবে আমি শিক্ষকের শূন্যপদের সংখ্যা বলেছিলাম ৭৮১ টি। এগুলো পড়ে থাকা পদ। এই নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান চাইছি।"

শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক বোর্ডের কাছে ১১ হাজার ৭৬৫ জন, উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৩৩৯ জন, মাধ্যমিকে ১৩ হাজার ৫০০ এর কিছু বেশি এবং উচ্চ মাধ্যমিকে ৫ হাজার ৫০০ এর সামান্য কিছু বেশি শূন্যপদের সংখ্যা পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকে কাউন্সিলর চলছে। 

মঙ্গলবার অবশ্য ৭৮১টি শূন্যপদের কথা বলে ব্রাত্য দাবি করেছিলেন, “বিজেপি সম্প্রতি হিসেব দিচ্ছিল রাজ্যে শিক্ষকের শূন্য পদের সংখ্যা নাকি ৩ লাখ! সেটা সম্পূর্ণ ভুয়ো, ভ্রান্ত।”


```