Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'ব্রাহ্মণ বৈশ্য ভারত ছাড়ো', স্লোগানে মুখর জেএনইউ

দ্য ওয়াল ব্যুরো: ব্রাহ্মণ (Brahmin) ও বৈশ্য (Baniya) বিরোধী স্লোগানে (slogan) এবার উত্তাল হয়ে উঠল জেএনইউ (JNU)। জাতি বৈষম্যের অভিযোগে সরগরম গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দেওয়ালে দেওয়ালে ব্রাহ্মণ্যবাদ ও বৈশ্যবাদের বিরুদ্ধে স্লোগান লেখার পাশ

'ব্রাহ্মণ বৈশ্য ভারত ছাড়ো', স্লোগানে মুখর জেএনইউ

শেষ আপডেট: 2 December 2022 12:57

দ্য ওয়াল ব্যুরো: ব্রাহ্মণ (Brahmin) ও বৈশ্য (Baniya) বিরোধী স্লোগানে (slogan) এবার উত্তাল হয়ে উঠল জেএনইউ (JNU)। জাতি বৈষম্যের অভিযোগে সরগরম গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দেওয়ালে দেওয়ালে ব্রাহ্মণ্যবাদ ও বৈশ্যবাদের বিরুদ্ধে স্লোগান লেখার পাশাপাশি স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ-২ ভবন ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ।

দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি ক্যাম্পাস এর আগে একাধিক আন্দোলন দেখেছে, বিতর্কে জড়িয়েছে। আর এবার ব্রাহ্মণ দূর হঠো স্লোগানে চাঞ্চল্য ছড়াল সেখানে। ক্যাম্পাসের একাধিক দেওয়ালে লেখা হয়েছে সেই স্লোগানগুলি। কোথাও লেখা, ‘ব্রাহ্মণ বৈশ্য ভারত ছাড়ো’, আবার কোথাও লেখা আছে, 'ব্রাহ্মণরা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাও'।

তবে এই স্লোগান তোলার নেপথ্যে কোন ব্যক্তি বা সংগঠন আছে, তা এখনও জানা যায়নি। তবে এরপর যে ভাঙচুরের ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা করেছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এই সংগঠনের জেএনইউ প্রেসিডেন্ট রোহিত কুমার এই ঘটনার প্রেক্ষিতে বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই হিংসার ঘটনা নিয়ে তীব্র ধিক্কার জানাচ্ছে এবিভিপি। বামপন্থী ক্যাডাররাই এই হামলা করেছে।"

এই হিংসার ঘটনার নিন্দা করে জেএনইউয়ের শিক্ষক সংগঠন বলেছে, এই ঘটনা বামপন্থীরা ঘটিয়েছে। এই অপরাধ কিছুতেই বরদাস্ত হবে না। সূত্রের খবর, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেএনইউয়ের উপাচার্য শান্তিশ্রী ডি পণ্ডিত।

ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে, হাসপাতাল-আদালতের দোরে দোরে ঘুরেও হল না গর্ভপাত


```