Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bowbazar: ফের বিপর্যয় বউবাজারে, বাড়ির পর জলের পাইপে ফাটল! বন্ধ জল সরবরাহ

দ্য ওয়াল ব্যুরো: নিচে মেট্রোর কাজ চলছে, যার জেরে বিপত্তি দেখা গিয়েছিল বউবাজারে (Bowbazar)। এই এলাকার দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গেছে। এর মধ্যেই সোমবার সকালে ফের ফের বিপত্তি দেখা গেল বউ বাজারে।

Bowbazar: ফের বিপর্যয় বউবাজারে, বাড়ির পর জলের পাইপে ফাটল! বন্ধ জল সরবরাহ

শেষ আপডেট: 16 May 2022 05:47

দ্য ওয়াল ব্যুরো: নিচে মেট্রোর কাজ চলছে, যার জেরে বিপত্তি দেখা গিয়েছিল বউবাজারে (Bowbazar)। এই এলাকার দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে গেছে। এর মধ্যেই সোমবার সকালে ফের ফের বিপত্তি দেখা গেল বউ বাজারে। মেট্রোর কাজ চলাকালীন জলের পাইপ (Water Pipe) ফেটে গেল। বন্ধ একাধিক বাড়ির জল সরবরাহ।

জানা গেছে, এই এলাকার একটি পাইপ লাইনে ফাটল দেখা দেয়। মেট্রোর কাজের সময়ই এই ঘটনা ঘটেছে। এলাকার (Bowbazar) গলির ভেতরের এই পাইপ লাইল ফেটে যাওয়ায় সকাল থেকেই জল নেই এলাকার অনেক বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুরসভার আধিকারিকরা।

এদিকে সোমবার থেকেই দুর্গা পিতুরি লেনের দুটি বাড়ি ভাঙার কাজ শুরু হতে পারে। প্রথমে আংশিক ভাঙা হবে, প্রয়োজনে গোটা বাড়িই ভাঙা হতে পারে বলে সূত্রের খবর। কেএমআরসিএলের তরফে জানানো হয়, ২৫টি বাড়ি ভাঙা হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে রিপোর্ট এসে পৌঁছলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বুধবার রাতে মেট্রো রেলের কাজের জন্য ফাটল দেখা যায় বউবাজারের দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে। জানা গেছে ১২টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তৎক্ষণাৎ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় গেস্ট হাউসে তাঁদের থাকার ঠিকানা হয়। সেই সব বাড়ি ভেঙে মেরামতির কাজও হবে।

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে দাপটও! কলকাতা ভিজবে কবে?


```