Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Adhir Chowdhury: 'বউবাজারের দুর্ঘটনাস্থল দেখে যান', রেলমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ অধীরের

দ্য ওয়াল ব্যুরো: আড়াই বছরের মাথায় ফের বিপত্তি। মেট্রোর কাজের জন্য ফের ফাটল দেখা দিল এলাকার একাধিক বাড়িতে। স্থান সেই বউবাজারের (Bowbazar) দুর্গা পিতুরি লেন। এবার সেই এলাকা পরিদর্শন করে দেখার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ

Adhir Chowdhury: 'বউবাজারের দুর্ঘটনাস্থল দেখে যান', রেলমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ অধীরের

শেষ আপডেট: 12 May 2022 18:11

দ্য ওয়াল ব্যুরো: আড়াই বছরের মাথায় ফের বিপত্তি। মেট্রোর কাজের জন্য ফের ফাটল দেখা দিল এলাকার একাধিক বাড়িতে। স্থান সেই বউবাজারের (Bowbazar) দুর্গা পিতুরি লেন। এবার সেই এলাকা পরিদর্শন করে দেখার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। শুধু তাই নয়, এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আর্জি জানান তিনি।

বৃহস্পতিবার, রেল মন্ত্রককে চিঠি লেখেন বহরমপুরের সাংসদ। চিঠিতে তিনি বউবাজার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। চিঠিতে তিনি লেখেন, ' কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের নির্দেশেই বউবাজার (Bowbazar) এলাকায় মাটির নিচে টানেল বোরিং মেশিনের গতিবিধির কারণেই বাড়িগুলোতে ফাটল ধরেছে। ওই এলাকার মানুষ ভীত। আমি আপনাকে (পড়ুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব) এই ঘটনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানাচ্ছি। কতটা বিপদ হয়েছে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসার জন্যও অনুরোধ জানাচ্ছি।"

বুধবার রাতে মেট্রো রেলের কাজের জন্য ফের ফাটল দেখা যায় বউবাজারের দুর্গা পিতুরি লেনের একাধিক বাড়িতে। তৎক্ষণাৎ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় গেস্ট হাউসে তাঁদের থাকার ঠিকানা হয়। এদিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন নগরপাল বিনীত কুমার গোয়েল ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad hakim)। মেয়র বলেন, "বেশিরভাগই বিপজ্জনক বাড়ি। মেট্রোর গাফিলতির জন্য এটা হয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগ বিষয়টিতে বৈঠক করে ব্যবস্থা নেবে।"

জানা গেছে ১২টির মত বাড়ি-দোকানে ফাটল দেখা গেছে। বছর আড়াই আগে ঠিক একই এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছিল। ২০১৯ সালে মেট্রোর কাজ চলাকালীন ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৪০ বাড়ি। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে, বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলতে হয়। ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী ঠিকানায় যেতে হয় বাসিন্দাদের।

বাসিন্দারা হোটেলে গেলেন, আমাদের কী হবে?‌ দোকান হারিয়ে প্রশ্ন বউবাজারের স্বর্ণশিল্পীদের


```