Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুরগাঁওয়ের নাইট ক্লাবের বাইরে অতিথিদের বেধড়ক মার, গ্রেফতার ম্যানেজারসহ ৬

দ্য ওয়াল ব্যুরো: গুরগাঁওয়ের (Gurgaon) একটি নাইট ক্লাবের ৬ জন বাউন্সারসহ (Six bouncers) ম্যানেজারকে (manager) গ্রেফতার (arrested) করল পুলিশ। জানা যায়, এক মহিলার সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিওর ভিত্তিতেই পুলিশ তাঁদের গ্রেফতার করেছ

গুরগাঁওয়ের নাইট ক্লাবের বাইরে অতিথিদের বেধড়ক মার, গ্রেফতার ম্যানেজারসহ ৬

শেষ আপডেট: 11 August 2022 08:01

দ্য ওয়াল ব্যুরো: গুরগাঁওয়ের (Gurgaon) একটি নাইট ক্লাবের ৬ জন বাউন্সারসহ (Six bouncers) ম্যানেজারকে (manager) গ্রেফতার (arrested) করল পুলিশ। জানা যায়, এক মহিলার সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিওর ভিত্তিতেই পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, নাইট ক্লাবের বাইরে কিছু ছেলেমেয়েকে বেধড়ক পেটাচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, পরবর্তীতে মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

বাউন্সাররা ছেলেগুলোকে ধরে ঘুষির পর ঘুষি চালাচ্ছে। কিছু মেয়ে তাদের বাঁচাতে গেলে মেয়েগুলোকেও মারতে দেখা যায় ভিডিওতে। তাঁদের মধ্যে একজন বাউন্সারের হাতে লাঠিও দেখতে পাওয়া যায়। ছেলেমেয়েগুলি নিজেদের বাঁচানোর জন্য ঘুরিয়ে বাউন্সারদের মারতে গেলেও তাদের শক্তিতে তা কুলায় না।

এই ঘটনা চলাকালীন ভিডিও করেন এক মহিলা। ভিডিওতে তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘রক্ত! দয়া করে থামুন আপনারা’।

জানা যায়, গুরগাঁওয়ের উদ্যোগ বিহার এলাকার একটি নাইট ক্লাবের ঘটনা এটি। একটি বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। আহতরা আরও জানিয়েছেন যে বাউন্সাররা তাঁদের কাছ থেকে একটা ঘড়ি ও ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ছেলেমেয়েগুলি ক্লাবের বাউন্সারদের কিছু খারাপ কথাবার্তা বলে। যা পরে হাতাহাতিতে পৌঁছায়।

উত্তরপ্রদেশের পুলিশ ক্যাম্পে ‘পশুরও অখাদ্য’ খাবার, কান্নায় ভেঙে পড়লেন কনস্টেবল


```