Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

৫৮তে ফের বাবা হচ্ছেন বরিস জনসন! প্রাক্তন প্রধানমন্ত্রীর অষ্টম সন্তানের ঠিকানা বদলে যাচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: অষ্টমবারের জন্য বাবা হতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson Set To Become A Father)। ৫৮ বছর বয়সি বরিসের স্ত্রী ক্যারি জনসন (Carrie Johnson) শুক্রবার একটি ইনস্টাগ্রাম পোস্টে দম্পতির তৃতীয় সন্তান

৫৮তে ফের বাবা হচ্ছেন বরিস জনসন! প্রাক্তন প্রধানমন্ত্রীর অষ্টম সন্তানের ঠিকানা বদলে যাচ্ছে

শেষ আপডেট: 20 May 2023 07:29

দ্য ওয়াল ব্যুরো: অষ্টমবারের জন্য বাবা হতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson Set To Become A Father)। ৫৮ বছর বয়সি বরিসের স্ত্রী ক্যারি জনসন (Carrie Johnson) শুক্রবার একটি ইনস্টাগ্রাম পোস্টে দম্পতির তৃতীয় সন্তানের আগমনের বার্তা শেয়ার করেছেন।

কনজারভেটিভ দলের নেতা তথা ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিসের তৃতীয় স্ত্রী ক্যারি। দম্পতির আরও দুই সন্তান রয়েছে। ৩ বছর বয়সি পুত্রসন্তান উইল্ফ এবং ২ বছরের মেয়ে রোমি। দুই সন্তানের হাত ধরে হাঁটার একটি ছবি ইনস্টাগ্রামে শুক্রবার শেয়ার করে নতুন অতিথির আগমনের সুসংবাদ দিয়েছেন ক্যারি। সেই সঙ্গে তাঁর স্ফীত পেটে সন্তানদের হাত দিয়ে থাকার একটি ছবিও শেয়ার করেছেন তিনি।

ক্যারি লিখেছেন, 'আর কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সদস্য আসছে। গত ৮ মাস ধরে আমি খুবই বিধ্বস্ত অবস্থায় রয়েছি, কিন্তু তবুও আমরা নতুন অতিথিকে দেখার জন্য আর অপেক্ষা করে থাকতে পারছি না। উইল্ফ তো দাদা হবে বলে খুব উত্তেজিত, সারাদিন সেই নিয়ে বকবক করেই যাচ্ছে। কেউ যেন ভাববেন না যে রোমি জানে কী হতে চলেছে। তবে খুব তাড়াতাড়ি ও সবটা জেনে যাবে।'

৩৫ বছর বয়সি ক্যারি বরিসের তৃতীয় স্ত্রী। তিনি ব্রিটেনের একজন মিডিয়া কনসালটেন্ট। কনজারভেটিভ দলের মিডিয়া আধিকারিক হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়া 'ওসেনা' নামক এটি সামুদ্রিক সংরক্ষণ বিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গেও উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন তিনি। ২০২০ সালে বরিসের সঙ্গে প্রথম সন্তান উইল্ফের জন্ম দেন ক্যারি। তারপর ২০২১ সালের মে মাসে বৈবাহিক গাঁটছড়া বাঁধেন দম্পতি। এরপর ডিসেম্বরে তাঁদের কোল আলো করে আসে রোমি।

তবে এই প্রথমবার ক্যারি-বরিসের কোনও সন্তানের ঠিকানা হবে না ১০, ডাউনিং স্ট্রিটের বাড়িটি। তার কারণ, গত বছরের সেপ্টেম্বর মাসেই প্রধানমন্ত্রী পদ খোয়ানোর পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওই সরকারি বাসভবন থেকে বেরিয়ে আসতে হয় তাঁকে।

এই নিয়ে অষ্টমবার বাবা হতে চলেছেন বরিস জনসন। প্রথম স্ত্রী অ্যালেগ্রা মস্টিন ওয়েনের সঙ্গে তাঁর কোনও সন্তান নেই। দ্বিতীয় স্ত্রী মারিনা হুইলারের সঙ্গে চার সন্তান রয়েছে বরিসের। প্রাক্তন প্রধানমন্ত্রীর আরও এক সন্তান রয়েছে হেলেন ম্যাকিনটায়ার নামে পেশায় আর্ট কনসালটেন্ট এক মহিলার সঙ্গে।

দিনকয়েক আগেই ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ার এলাকায় ৩.৮ মিলিয়ন ডলারের বিনিময়ে ৯ কামরার বিলাসবহুল প্রাসাদ কিনেছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার কিছুদিন পরেই এল সুসংবাদ। নতুন সন্তানকে নিয়ে সপরিবারে সেখানেই থাকবেন প্রাক্তন প্রধানমন্ত্রী, তেমনটাই সূত্রের খবর।

'২০ মে জিন্দাবাদ', অভিষেক নিজাম প্যালেসে থাকতে টুইট মুখ্যমন্ত্রীর, তোপ এজেন্সি রাজকে


```