Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ছেলের জন্ম দিলেন বান্ধবী ক্যারি

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্কে কাঁপছে ব্রিটেন। এমন জটিল সময়ে আনন্দের খবর এল ডাউনিং স্ট্রিট থেকে। বাবা হয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন বরিস-বান্ধবী ক্যারি সাইমন্ডস। বরিস জনসনের বাবা হওয়ার খবর টুইট করে জানান প্রধানম

বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ছেলের জন্ম দিলেন বান্ধবী ক্যারি

শেষ আপডেট: 28 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্কে কাঁপছে ব্রিটেন। এমন জটিল সময়ে আনন্দের খবর এল ডাউনিং স্ট্রিট থেকে। বাবা হয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন বরিস-বান্ধবী ক্যারি সাইমন্ডস। বরিস জনসনের বাবা হওয়ার খবর টুইট করে জানান প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র। ক্যারি মা হতে চলেছেন এই খবর মার্চেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল হেলথ সার্ভিসের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ক্যারি। সেখানেই ছেলের জন্ম দেন তিনি। সম্প্রতি করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভর্তি ছিলেন হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাখতে হয়েছিল আইসিইউ-তেও। প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকার পরে ছুটি পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনদিন তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটেও থাকতে হয়েছিল। ব্রিটিশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনই তিনি কাজে ফিরতে পারবেন না। আরও কিছুদিন বিশেষ পর্যবেক্ষণে থাকবেন তিনি। তারপরেই ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে। https://twitter.com/RishiSunak/status/1255424357394001923?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1255424357394001923&ref_url=https%3A%2F%2Fwww.cnn.com%2F2020%2F04%2F29%2Fuk%2Fboris-johnson-baby-carrie-symonds-gbr-intl%2Findex.html গত ২৬ মার্চ কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে বরিস জনসনের। এরপরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। নিজেকে আইসোলেশনে রেখে প্রশাসনিক কাজকর্মও করছিলেন টুকটাক। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসভবন থেকে তাঁকে এনএইচএস-এর এর স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করতে দেখা যায় এক ভিডিওতে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা নিয়ে এক সরকারি বৈঠকেও দেখা যায় তাঁকে। কিন্তু অসুস্থতা ক্রমে বাড়লে ৫ এপ্রিল সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। ৬ এপ্রিল তাঁকে পাঠানো হয় আইসিইউ-তে। সাময়িক ভাবে অবস্থার অবনতি হয় তাঁর। তিন দিন আইসিইউ-তে থাকার পর ফের কোভিড-১৯ ওয়ার্ডে ফেরত পাঠানো হয় বরিস জনসনকে।  ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীদের দক্ষতায় মুগ্ধ বরিস জনসন। এদিন এনএইচএস হাসপাতালের ম্যাটারনিট টিমেরও প্রশংসা করেন তিনি। ২০১২ সালে কাজের সূত্রেই বরিস এবং ক্যারির আলাপ। ২০১৮ সালে বরিস জনসনের বিবাহবিচ্ছেদ ঘটে। এর পরেই নাকি সম্পর্কে জড়ান বরিস এবং ক্যারি। তবে দু’জনের কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।গত বছরই ৩২ বছরের বান্ধবী ক্যারি সাইমন্ডসের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন ৫৫ বছরের বরিস।

```