Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ধমানে বইমেলা, অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই চালাচ্ছে লিটল ম্যাগাজিন

অস্তিত্ব সংকট ছিলই। অনলাইন পোর্টাল, পডকাস্ট এসে আরও লড়াই আরও তীব্র হয়েছে। তবু লিটল ম্যাগাজিন বাঁচিয়ে রাখার প্রয়াস চলছেই। শীতের আমেজ পড়তেই বর্ধমানে শুরু হয়েছে বইমেলা। এই মেলা বিশেষত লিটল ম্যাগাজিন মেলা হিসাবেই পরিচিত। 

বর্ধমানে বইমেলা, অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই চালাচ্ছে লিটল ম্যাগাজিন

শেষ আপডেট: 26 November 2023 21:39

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: অস্তিত্ব সংকট ছিলই। অনলাইন পোর্টাল, পডকাস্ট এসে আরও লড়াই তীব্র হয়েছে। তবু লিটল ম্যাগাজিন বাঁচিয়ে রাখার প্রয়াস চলছে। শীতের আমেজ পড়তেই বর্ধমানে শুরু হয়েছে বইমেলা। এই মেলা বিশেষত লিটল ম্যাগাজিন মেলা হিসাবেই পরিচিত। 

এবছর এই মেলা পা রাখল ছ'বছরে। লেখালেখির জগতে আলাদা পরিচয় গড়তে এই মেলার সূচনা হয়েছিল। ২৪ তারিখ থেকে শুরু হয়েছে এই মেলা। রবিবারই ছিল শেষ দিন। বর্ধমানের টাউনহলে মেলার আসর জমে উঠেছিল।  

রাজ্য ছাড়াও দেশের নানান, প্রান্ত থেকে লিটল ম্যাগাজিনের প্রকাশকরা স্টল দিয়েছেন এখানে। ত্রিপুরা, অসম থেকে এসেছেন অনেকেই। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের বেশ কয়েকটি প্রকাশনা সংস্থাও এসেছে।  

২০১৬ থেকে এই মেলার শুরু। কোভিডের কারণে মাঝে দু'বছর মেলা বন্ধ রাখা হয়েছিল। বইপ্রেমী মানুষ ছাড়াও স্কুল কলেজের পড়ুয়াদের মধ্যে এই মেলা ঘিরে উৎসাহ ছিল। স্টলে স্টলে ঘুরে বইয়ের পাতা উল্টে দেখেছেন পড়ুয়ারাও। পছন্দ মতো বই, ম্যাগাজিন কিনেছেন। 

তিনদিন ধরে চলা এই মেলায় লেখালেখি নিয়ে আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। শুক্রবার বিকেলে মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন কবি কার্তিক গঙ্গোপাধ্যায়, পুরপ্রধান পরেশ সরকার। ছিলেন লিটল ম্যাগাজিনের প্রকাশক কল্লোল ভট্টাচার্য, সুদর্শন খাটুয়া, গৌর বৈরাগী।

আয়োজক রাজেশ হালদার বলেন, “মোবাইল এবং নানা কারণে বইয়ের আকর্ষণ আগের চেয়ে অনেকটাই কমেছে। এবছরে কলেজের ছাত্ররা মেলায় আসায় আমরা উৎসাহিত হয়েছি।“


```