
শেষ আপডেট: 8 April 2023 14:00
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন বাদেই কর্ণাটকে বিধানসভা ভোট৷ তার আগে শহর জুড়ে পুলিশি কড়াকড়ি। এই কড়াকড়িতেই এবার সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। সূত্রের খবর, কর্ণাটকের দাওয়াঙ্গেড়ে থেকে প্রায় ৪০ লাখ টাকার রুপোর (silver) সামগ্রী বাজেয়াপ্ত করল ভারতের নির্বাচন কমিশন। এক টোল প্লাজার কাছাকাছি চেকপোস্টে গাড়ি পরীক্ষা করার সময় এই বিপুল পরিমাণ রুপোর সামগ্রী ধরা পড়েছে। অভিযোগ, এই সমস্ত রুপোই বলিউডের প্রযোজক বনি কাপুরের (Bony Kapoor)।
চেক পোস্টে নিয়মমাফিক তল্লাশি চলাকালীন একটি বিলাসবহুল গাড়িকে আটকানো হয়। তার ভিতরে ৫টি বাক্স মেলে। তাতেই ছিল রুপোর সব সামগ্রী। তবে গাড়ির চালক বৈধ নথি দেখাতে না পারায় সেগুলি বাজেয়াপ্ত (seized) করা হয়েছে বলে সূত্রের খবর।
গাড়ির চালক সুলতান খান সহ গাড়িতে থাকা হরি সিং নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ (police)। সূত্রের খবর, পুলিশি জেরায় সুলতান জানিয়েছেন, এই সামগ্রীগুলি বনি কাপুরের৷ চেন্নাই থেকে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছিল জিনিসগুলো।
প্রসঙ্গত, দিন কয়েক আগে বেঙ্গালুরু থেকে প্রায় ৯ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল। ভোটের আগে এবার প্রায় ৬৬ কেজি রুপো উদ্ধারে নাম জড়িয়ে গেল প্রযোজক বনি কাপুরেরও।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সরাসরি শেয়ার করা যাবে ফেসবুক স্টোরিতে! কীভাবে