Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবমীর রাতে মদ খেয়ে চালকদের মারধর, বনগাঁয় বন্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা, প্রবল সমস্যায় রোগীরা

অনেকেই রোগীর ছুটি হয়ে যাওয়ার পরও তাঁদের নিয়ে বাড়ি ফিরতে পারছেন না। পুজোর মধ্যে রাস্তাঘাটেও রীতিমতো ভিড়, ফলে সব মিলিয়েই রীতিমতো চিন্তায় পড়েছেন তাঁরা। 

নবমীর রাতে মদ খেয়ে চালকদের মারধর, বনগাঁয় বন্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা, প্রবল সমস্যায় রোগীরা

শেষ আপডেট: 24 October 2023 18:28

দ্য ওয়াল ব্যুরো: নবমীর রাতে মদ খেয়ে অ্যাম্বুলেন্স চালকদের মারধর করেছিল একদল যুবক। সেই ঘটনার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। মদ্যপদের হাতে অকারণ হেনস্থার প্রতিবাদে বনগাঁ হাসপাতালে বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। আর সেই কারণেই বেজায় ভোগান্তিতে রোগীর পরিজনরা। 

বনগাঁ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকরা অভিযোগ জানিয়েছেন, নবমীর রাতে একদল মত্ত যুবক নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে এসে তাণ্ডব চালিয়েছে। তার প্রতিবাদ করতে গেলেই তাঁদের বেধড়ক মারধর করা হয়। অবস্থা এমনই যে দুজন অ্যাম্বুলেন্স চালককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাঁদের নাম মন্টা মণ্ডল ও বাবু দাস। শ্যামল দাস নামে আরও একজন আক্রান্ত হয়েছেন। 

ঘটনার প্রতিবাদে হাসপাতালের রোগীদের অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া বন্ধ করে দিয়েছেন চালকরা। আর তাতেই অত্যন্ত সমস্যায় পড়েছেন হাসপাতালে আসা রোগী ও তাঁদের বাড়ির লোকজন। অনেকেই রোগীর ছুটি হয়ে যাওয়ার পরও তাঁদের নিয়ে বাড়ি ফিরতে পারছেন না। পুজোর মধ্যে রাস্তাঘাটেও রীতিমতো ভিড়, ফলে সব মিলিয়েই রীতিমতো চিন্তায় পড়েছেন তাঁরা। 

অ্যাম্বুলেন্স চালকরা জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। তাহলেই ফের পরিষেবা চালু করে দেবেন তাঁরা। 

পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। অভিযুক্ত যুবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে।


```