Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bone Transplant: একরত্তির পায়ের হাড় কেটে হাতে জুড়লেন ডাক্তারবাবুরা! মেডিকেল কলেজে অসাধ্য সাধন

দ্য ওয়াল ব্যুরো: ফের অসাধ্য সাধন করলেন মেডিকেল কলেজের চিকিৎসকরা (Kolkata Medical College)। ৫ বছর বয়সি এক শিশুর পায়ের হাড় কেটে হাতে জুড়ে দিলেন তাঁরা (Bone Transplant)। এতে শিশুটির প্রায় অসাড় হাত ফের সবল হয়ে উঠেছে। সেই হাত দিয়ে এখন

Bone Transplant: একরত্তির পায়ের হাড় কেটে হাতে জুড়লেন ডাক্তারবাবুরা! মেডিকেল কলেজে অসাধ্য সাধন

শেষ আপডেট: 13 April 2022 03:11

দ্য ওয়াল ব্যুরো: ফের অসাধ্য সাধন করলেন মেডিকেল কলেজের চিকিৎসকরা (Kolkata Medical College)। ৫ বছর বয়সি এক শিশুর পায়ের হাড় কেটে হাতে জুড়ে দিলেন তাঁরা (Bone Transplant)। এতে শিশুটির প্রায় অসাড় হাত ফের সবল হয়ে উঠেছে। সেই হাত দিয়ে এখন দিব্যি কাজও করতে পারছে শিশুটি।

আরও পড়ুন: স্কুল থেকে ফেরার পথে সন্ন্যাসের উদ্দেশে যাত্রা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর! চিন্তায় পরিবার

হাওড়ার বাসিন্দা রিয়াজুল শেখ মোল্লা। তাঁরই একরত্তি ছেলে মিরাজুল, যার বাঁ হাতের হাড়ে হয়েছিল জটিল সংক্রমণ। একের পর এক হাসপাতালে ছেলেকে নিয়ে হন্যে হয়ে ঘুরেছেন রিয়াজুল, কিন্তু কোথাও কাজের কাজ হয়নি কিছুই। কলকাতার পিজি হাসপাতালে মিরাজুলের হাতের সংক্রমিত অংশ কেটে বাদ দেন চিকিৎসকরা। কিন্তু তাতে আবার হিতে বিপরীত হয়। হাত প্রায় অসাড় হয়ে যায় ছোট্ট মিরাজুলের।

এরপরই কামাল করেন মেডিকেল কলেজের চিকিৎসকরা। সেখানকার অর্থোপেডিক বিভাগের চিকিৎসক হিরণ্ময় দেব এবং সৈকত সাঁউয়ের অধীনে অপারেশন হয়। শিশুটির পায়ের ফিবুলা হাড় কেটে হাতে জুড়ে দেন তাঁরা। খুদের বাবা বলছেন, এখন আমার ছেলছ দিব্যি বাঁ হাতে দু'লিটারের জলের বোতল তুলতে পারছে। ডাক্তারদের অশেষ ধন্যবাদ জানিয়েছেন রিয়াজুল।

আমাদের পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দু-জোড়া হাড় থেকে। টিবিয়া ফিবুলা। মূল হাড় টিবিয়ার টিক পাশেই রয়েছে ফিবুলা। শরীরের প্রয়োজনে সেখান থেকে হাড় ব্যবহার করে চিকিৎসা করাই যায়, হাওড়ার একরত্তির ক্ষেত্রেও তাই করেছেন ডাক্তারবাবুরা।


```