Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাস্তার পাশের ঝোপে ব্যাগ থেকে উঁকি দিচ্ছে তাজা বোমা! জোর চাঞ্চল্য হরিহরপাড়ায়

সাতসকালে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়।

রাস্তার পাশের ঝোপে ব্যাগ থেকে উঁকি দিচ্ছে তাজা বোমা! জোর চাঞ্চল্য হরিহরপাড়ায়

শেষ আপডেট: 15 December 2023 11:41

 দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের হরিহরপাড়ায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন হরিহরপাড়া থানার পুলিশ। কে বা কারা, কী উদ্দেশ্যে বোমাগুলি এভাবে রেখেছিল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হরিহরপাড়া থানার পুলিশ আধিকারিক।

দুর্ঘটনা এড়াতে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এলাকার আর কোথাও বোমা পড়ে রয়েছে কিনা সে ব্যাপারেও তল্লাশি চালানো হচ্ছে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডের কর্মীদের।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে মুর্শিদাবাদের হরিহারপাড়া রামপাড়া ভান্ডারদহ এলাকায় তল্লাশি অভিযানে নামে হরিহরপাড়া থানার পুলিশ। তখনই রাস্তার পাশের ঝোপে ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। কাছে যেতেই দেখেন, ব্যাগের মধ্যে রয়েছে প্রচুর তাজা বোমা।

রাস্তার পাশে বোমা পড়ে থাকার খবর প্রকাশ্যে আসতেই কৌতূহলী মানুষজন সেগুলি দেখতে ভিড় জমান। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ গোটা এলাকাটি ঘিরে ফেলে। শেষ পাওয়া খবর পর্যন্ত, গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আর কোথাও বোমা রয়েছে কিনা তার খোঁজে তল্লাশি চালছে।

এতগুলি বোমা কোথা থেকে এল, কে বা কারা এভাবে রাস্তার পাশের ঝোপে বোমা রেখেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার নেপথ্যে রাজনৈতিকযোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।


```