Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমিতাভ-ধর্মেন্দ্রর বাড়িতে বোমাতঙ্ক, উড়ো ফোন পেয়ে তল্লাশিতে মুম্বই পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভরদুপুরে বোমাতঙ্ক (Bomb threats) ছড়াল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং ধর্মেন্দ্রর (Dharmendra) বাড়ির সামনে। পুলিশে ফোন করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জানান, দুই বর্ষীয়ান অভিনেতার বাড়ির সামনে বোমা রাখা আছে। এমনকী মুক

অমিতাভ-ধর্মেন্দ্রর বাড়িতে বোমাতঙ্ক, উড়ো ফোন পেয়ে তল্লাশিতে মুম্বই পুলিশ

শেষ আপডেট: 1 March 2023 11:10

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভরদুপুরে বোমাতঙ্ক (Bomb threats) ছড়াল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং ধর্মেন্দ্রর (Dharmendra) বাড়ির সামনে। পুলিশে ফোন করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জানান, দুই বর্ষীয়ান অভিনেতার বাড়ির সামনে বোমা রাখা আছে। এমনকী মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার সামনে বোমা রাখা আছে বলে জানানো হয় ফোন মারফত। ঘটনাকে কেন্দ্র করে জোর আতঙ্ক ছড়ায় মুম্বইয়ে।

ঘটনার পর তড়িঘড়ি ময়দানে নামে মুম্বই পুলিশ (Mumbai police)। রিপোর্ট অনুযায়ী, ফোন পাওয়ার পরেই মুম্বই পুলিশ ধর্মেন্দ্র ও অমিতাভ বচ্চনের বাড়ির উদ্দেশে রওনা দেয়। টিম পাঠানো হয় আম্বানিদের বিরাট প্রাসাদের সামনেও। তবে বাড়ির সামনের এলাকায় বহুক্ষণ ধরে তল্লাশি চালানোর পরও তেমন কিছু সন্দেহজনক বিষয় চোখে আসেনি পুলিশের।

উল্লেখ্য, মুম্বই শহরে অমিতাভ বচ্চনের মোট পাঁচটি বাংলো রয়েছে। ধর্মেন্দ্রর রয়েছে একটি বাংলো, যা জুহুতে অবস্থিত। অতীতেও একবার অমিতাভ বচ্চনের বাড়ির সামনে পরে থাকা একটি ব্যাগ ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছিল। এবারও পুলিশ সেই উড়ো ফোন পেয়ে সঙ্গে সঙ্গে তল্লাশিতে নেমেছে।

ঘটনার পর অমিতাভ, ধর্মেন্দ্র এবং মুকেশ আম্বানি- সকলকেই সাবধান করে মুম্বই পুলিশ। এরপর তড়িঘড়ি তিনটে আলাদা আলাদা টিম পৌঁছে যায় ঘটনাস্থলগুলিতে। তবে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও হাতে কিছু না পাওয়ায় ফিরে যায় তাঁরা। তবে এই বিষয়ে সকলকেই সতর্ক করে দেওয়া হয়েছে। এমনকী প্রত্যেকটি বাংলোতে থাকা সিকিউরিটিকেও সচেতন থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেমিকার গালে থাপ্পড় মারছিলেন প্রেমিক, কলার ধরে সরি বলালেন তেলুগু নায়ক, দেখুন ভিডিও


```