Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মা উড়ালপুলে পড়ে রয়েছে ব্যাগ! বোমা আছে কি, রাতের শহরে আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতে মা উড়ালপুলের (Maa Flyover) ওপর ছড়াল বোমাতঙ্ক। উড়ালপুলের ওপর একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আতঙ্ক (Bomb Threat) তৈরি হয়। যার জেরে ব্যহত হয় যান চলাচল। জানা গেছে, এদিন রাতের দিকে উড়ালপুলের ডিভাইডারের ও

মা উড়ালপুলে পড়ে রয়েছে ব্যাগ! বোমা আছে কি, রাতের শহরে আতঙ্ক

শেষ আপডেট: 2 February 2023 17:47

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতে মা উড়ালপুলের (Maa Flyover) ওপর ছড়াল বোমাতঙ্ক। উড়ালপুলের ওপর একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আতঙ্ক (Bomb Threat) তৈরি হয়। যার জেরে ব্যহত হয় যান চলাচল।

জানা গেছে, এদিন রাতের দিকে উড়ালপুলের ডিভাইডারের ওপর একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। ব্যাগের মধ্যে কী আছে তাই সন্দেহ হওয়ায় তিনি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন।

পুলিশের প্রাথমিক অনুমান করে, ব্যাগের মধ্যে বোমা থাকলেও থাকতে পারে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় তারা। আসে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডও।

রাত ১১টা পর্যন্তও জানা যায়নি ওই ব্যাগের মধ্যে কী আছে। এই ঘটনার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় উড়ালপুলের ওপর। তবে এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে খবর।

সিপিএম চায় নওসাদ জেলে থাকুক, বিস্ফোরক ত্বহা, ‘দালাল’ বলে পাল্টা খোঁচা সেলিমের


```