Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাদ্রাসার নমিনেশন নিয়ে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি!

ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। মুড়ি-মুড়কির মতো বোমা পড়ল সেখানে। অভিযোগ, আইএসএফ কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। 

মাদ্রাসার নমিনেশন নিয়ে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি!

শেষ আপডেট: 19 February 2024 18:52

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। মুড়ি-মুড়কির মতো বোমা পড়ল সেখানে। অভিযোগ, আইএসএফ কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। 

সোমবার ভাঙড় ২ নম্বর ব্লকের হাতিশালা এলাকায় হাই মাদ্রাসার ভোটের নমিনেশন ফাইলের দিন ছিল। অভিযোগ, এই নমিনেশন ফাইল নিয়ে সেখানের আইএসএফ কর্মী বাবলু আলি মোল্লার বাড়ি লক্ষ্য করে বেশকয়েকটি বোমা ছোড়া হয়। আক্রান্ত পরিবারের অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী সমর্থকরাই তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে। 

আক্রান্ত বাবলু আলির বাবা হাসেম আলি মোল্লা বলেন, "ছেলে মাদ্রাসা ইলেকশনের জন্য নমিনেশন জমা দিতে গেছিল। সেখানে গিয়ে সে জানতে পারে, পাঁচ বছরের জন্য নমিনেশন বাতিল হয়ে গেছে। এরপরেই বাড়িতে ফিরে আসে সে। খাওয়া-দাওয়া করে দুপুরে ঘরে শুয়েছিল। তার পরে বাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হয়।"
 

হাসেমের অভিযোগ, ছেলে বাবলু আইএসএফ করে। তাই আগেও তৃণমূল কর্মীরা তাঁদের উপর হামলা চালিয়েছে। এদিনও তাই ঘটেছে। 

আক্রান্ত পরিবারের মহিলা সদস্যের কথায়, "যখনই কিছু হয়, তখন এই ভাবে বোমাবাজি চলে। এদিনে বাড়িতে বাচ্চারা ঘুমিয়েছিল। অনেক বড় কিছু ঘটে যেতে পারত।"

আইএসএফের এসব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বোমাবাজির খবর পেয়ে ওই গ্রামে পোলেরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

উল্লেখ্য কয়েকদিন আগেই ভাঙড়ের এক সময়ে দাপুটে নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গত পঞ্চায়েত ভোটে এক আইএসএফ কর্মী খুনের নেপথ্যে আরাবুল ও তাঁর অনুগামীদের হাত রয়েছে বলে অভিযোগ ওঠে।


```