Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মিটু-র জেরে গেল চাকরি, আত্মহত্যার চেষ্টা বলিউড সেলেব ম্যানেজার অনির্বাণের

দ্য ওয়াল ব্যুরো: মি_টু আগুনের আঁচ লেগেছিল তাঁর গায়ে। বারবার বলেছিলেন, তিনি নির্দোষ, কিন্তু শোনেনি কেউ। যৌন হেনস্থায় অভিযুক্ত হওয়ার কারণে খুইয়েছিলেন চাকরিও। চরম লাঞ্ছনার শিকার হন সামাজিক মহলে। শেষমেশ আত্মহত্যা করার চেষ্টা করলেন অনির্বাণ দাস

মিটু-র জেরে গেল চাকরি, আত্মহত্যার চেষ্টা বলিউড সেলেব ম্যানেজার অনির্বাণের

শেষ আপডেট: 19 October 2018 12:27

দ্য ওয়াল ব্যুরো: মি_টু আগুনের আঁচ লেগেছিল তাঁর গায়ে। বারবার বলেছিলেন, তিনি নির্দোষ, কিন্তু শোনেনি কেউ। যৌন হেনস্থায় অভিযুক্ত হওয়ার কারণে খুইয়েছিলেন চাকরিও। চরম লাঞ্ছনার শিকার হন সামাজিক মহলে। শেষমেশ আত্মহত্যা করার চেষ্টা করলেন অনির্বাণ দাস ব্লা নামের এক যুবক। তবে পেশায় সেলিব্রিটি ম্যানেজার অনির্বাণ, পুলিশি তৎপরতায় রক্ষা পেয়েছেন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নবি মুম্বইয়ের একটি ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিলেন ৩৯ বছরের অনির্বাণ। সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা তড়িঘড়ি তাঁকে বাধা দেন, নামিয়ে আনেন রেলিং থেকে। তাঁদের কাছে কান্নায় ভেঙে পডে়ন দৃশ্যতই হতাশ ওই যুবক। তাঁর বাড়িতে খবর দেওয়া হলে পরিবারের লোকজন এসে নিয়ে যান অনির্বাণকে। সম্প্রতি কুয়ান এনটারটেনমেন্ট সংস্থার সহ-প্রতিষ্ঠাতা অনির্বাণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক মহিলা। ওই সংস্থা হৃতিক রোশন, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, সোনাম কাপুরের মতো বলিউড তারকাদের ম্যানেজিংয়ের দায়িত্বে রয়েছে। প্রথম অভিযোগের পরেই সোশ্যাল মিডিয়ার মি_টু স্রোতে আরও কয়েক বার তাঁর নাম আসে অভিযুক্ত হিসেবে। সংস্থা থেকে বরখাস্ত করা হয় অনির্বাণকে। তার পর থেকেই মানসিক অবসাদে ডুবে যান অনির্বাণ।

```