Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতির, সঙ্কটজনক বোনও

জিটি রোডের কাছে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বোন ও ভগ্নিপতি।

ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতির, সঙ্কটজনক বোনও

শেষ আপডেট: 21 April 2024 11:50

দ্য ওয়াল ব্যুরো: জিটি রোডের কাছে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বোন ও  ভগ্নিপতি। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে ধানবাদের জিটি রোডের কাছে দিল্লি-কলকাতা ২ নম্বর জাতীয় সড়কের উপরে নিরসা বাজারের কাছে।

পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনার তীব্রতায় বিলাসবহুল গাড়িটি দুমড়ে মুচড়ে দু'ভাগ হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেতার ভগ্নিপতি রাজেশ তিওয়ারির। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় রাজেশের স্ত্রী সবিতাকে। ধানবাদের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছে, সবিতার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

সূত্রের খবর, বোনকে দেখতে ইতিমধ্যে ধানবাদের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেতা পঙ্কজ।

জানা যাচ্ছে, বিহারের গোপালগঞ্জে রেলওয়েতে চাকরি করতেন রাকেশ। শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে সড়ক পথে কলকাতায় আসছিলেন। গাড়িটি রাকেশ নিজেই চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রের খবর, আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রাকেশ। এরপরই ডিভাইডারে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় বিলাসবহুল গাড়িটি।


```