Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হাবরায় জলাশয় থেকে উদ্ধার ব্যক্তির অর্ধনগ্ন দেহ, পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ

রবিবার দুপুরে হাবরা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকায় একটি জলাশয়ে নগ্ন অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা।

হাবরায় জলাশয় থেকে উদ্ধার ব্যক্তির অর্ধনগ্ন দেহ, পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 23 March 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: হাবরায় উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। তাঁর পরিচয় জানা যায়নি এখনও। খোঁজ শুরু করেছে পুলিশ। আশপাশের এলাকায় বিষয়টি জানানো হয়েছে। কোনও নিখোঁজ ডায়েরি কোনও থানায় হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

রবিবার দুপুরে হাবরা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি এলাকায় একটি জলাশয়ে নগ্ন অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। জনবহুল এলাকায় এমন দেহ ভেসে ওঠার পর রীতিমতো হইচই পড়ে যায়। কোথায় থেকে দেহ এল, তা নিয়ে কৌতুহল তৈরি হয়। 

পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করলে, তাঁরা কেউ কিছু জানাতে পারেনি। তদন্ত শুরু করেছে হাবরা থানার পুলিশ। 


```