Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিঘার ঝাউবনে মহিলার দেহ, ১৪ দিন আগে মর্নিংওয়াকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন

আজ সকালে গ্রামের মহিলারা দিঘার ঝাউবনে জ্বালানি কুঁড়োতে গিয়ে এক মহিলার ঝুলন্ত দেহ দেখতে পান। শোরগোল পড়ে এলাকায়। 

দিঘার ঝাউবনে মহিলার দেহ, ১৪ দিন আগে মর্নিংওয়াকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন

শেষ আপডেট: 7 November 2023 13:54

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: প্রাত:ভ্রমণে বেরিয়ে নিখোঁজ এক মহিলার দেহ উদ্ধার হল দিঘা স্টেশন লাগোয়া গভীর ঝাউ জঙ্গল থেকে। এই ঘটনায় আলোড়ন পড়ল সৈকতনগরীতে। 

দিঘার ভগীব্রহ্মপুর গ্রামের বাসিন্দা পারুল জানা (৬০) ২৩ শে অক্টোবর সকালবেলা হাঁটতে বেরিয়েছিলেন। তারপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। পরিবারের লোকজন পরের দিন দিঘা থানায় নিখোঁজ ডায়েরি করেন। আজ সকালে গ্রামের মহিলারা দিঘার ঝাউবনে জ্বালানি কুড়োতে গিয়ে এক মহিলার ঝুলন্ত দেহ দেখতে পান। শোরগোল পড়ে এলাকায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহের শরীরে কোনও পচন ছিল না। কিন্তু চামড়া শুকিয়ে গেছে। তাঁদের ধারণা ওই মহিলাকে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালে পাঠায়। খুন না আত্মহত্যা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সমস্তদিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই বিষয়টি পরিষ্কার হবে।


```