Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তুরস্কের ভূমিকম্পে নিঁখোজ ভারতীয়কে এই ধ্বংসস্তূপের মধ্যেই পাওয়া গেল

দ্য ওয়াল ব্যুরো: সোমবার তুরস্কে (Turkey) ভয়াবহ ভূমিকম্পের পর একেবারে লণ্ডভণ্ড অবস্থা গোটা দেশটার। ইতিমধ্যে তুরস্ক এবং সিরিয়া মিলিয়ে মৃতের সংখ্যা পৌঁছে গেছে ২৫ হাজারের কাছাকাছি। এরমধ্যেই নিখোঁজ এক ভারতীয় যুবকের (Indian Man) খোঁজও মিলল। ধ্বং

তুরস্কের ভূমিকম্পে নিঁখোজ ভারতীয়কে এই ধ্বংসস্তূপের মধ্যেই পাওয়া গেল

শেষ আপডেট: 11 February 2023 15:16

দ্য ওয়াল ব্যুরো: সোমবার তুরস্কে (Turkey) ভয়াবহ ভূমিকম্পের পর একেবারে লণ্ডভণ্ড অবস্থা গোটা দেশটার। ইতিমধ্যে তুরস্ক এবং সিরিয়া মিলিয়ে মৃতের সংখ্যা পৌঁছে গেছে ২৫ হাজারের কাছাকাছি। এরমধ্যেই নিখোঁজ এক ভারতীয় যুবকের (Indian Man) খোঁজও মিলল। ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার হল ওই ব্যক্তির মৃতদেহ (deadbody), এমনটাই জানিয়েছে ভারতীয় দূতাবাস।

বুধবারই জানা গিয়েছিল, এই দুর্ঘটনার পর থেকেই এক ভারতীয় নিখোঁজ। এছাড়া, আরও ১২-১৩ জন দেশের এক প্রান্তে আটকে রয়েছেন। তবে তাঁরা সকলেই সুস্থ আছেন। তাই ওই নিখোঁজ ব্যক্তিকে নিয়েই যাবতীয় চিন্তা শুরু হয়েছিল। অবশেষে পাঁচদিন পর তাঁর খোঁজ মিলল। জানা যায়, হোটেলের ধ্বংসস্তূপের ভিতরেই চাপা পড়েছিলেন তিনি। শনিবার তাঁর মৃতদেহ বের করে আনে উদ্ধারকারী দল।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওই ব্যক্তির নাম বিজয় কুমার। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা ছিলেন। বেঙ্গালুরুর এক কোম্পানিতে কাজ করতেন। আর সেই কাজের সূত্রেই তুরস্কে এক ব্যবসায়িক সফরে যোগ দিতে গিয়েছিলেন তিনি। দুর্ভাগ্যবশত তখনই ঘটে এই ভয়াবহ ভূমিকম্প। জানা গেছে, বিধ্বংসী ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ তুরস্কের মালতয়া এলাকার একটি হোটেলের ধ্বংসস্তূপের নীচে শনিবার তাঁর দেহ উদ্ধার হয়।

দূতাবাস আরও জানিয়েছে যে, ওই ব্যক্তির মরদেহ ভারতে ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, তুরস্কে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা প্রায় ৩ হাজার। এরমধ্যে প্রায় ১৮০০-র কাছাকাছি মানুষ ইস্তানবুলে বাস করেন। বাকিরা সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকেন।

ধ্বংসস্তূপের ভিতর তেষ্টা মেটাতে খেয়েছে প্রস্রাব! চারদিন পর উদ্ধার তুরস্কের কিশোর


```