Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাতা আনতে গিয়ে ফিরল না মেয়ে, উদ্ধার হলো দেহ

দ্য ওয়াল ব্যুরো: মেয়েকে সঙ্গে নিয়ে মাছ ধরতে বেরিয়ে ছিলেন বাবা। বাড়িতে ছাতা ফেলে আসায় মাঝ রাস্তা থেকেই বাড়ি পাঠিয়েছিলেন মেয়েকে। কিন্তু সেটাই বাবা-মেয়ের শেষ দেখা। ছাতা নিয়ে আর ফেরেনি মেয়ে। বরং উদ্ধার হয়েছে তার দেহ। রবিবার ক্ষতবিক্ষত অবস্থায় হ

ছাতা আনতে গিয়ে ফিরল না মেয়ে, উদ্ধার হলো দেহ

শেষ আপডেট: 4 June 2018 07:45

দ্য ওয়াল ব্যুরো: মেয়েকে সঙ্গে নিয়ে মাছ ধরতে বেরিয়ে ছিলেন বাবা। বাড়িতে ছাতা ফেলে আসায় মাঝ রাস্তা থেকেই বাড়ি পাঠিয়েছিলেন মেয়েকে। কিন্তু সেটাই বাবা-মেয়ের শেষ দেখা। ছাতা নিয়ে আর ফেরেনি মেয়ে। বরং উদ্ধার হয়েছে তার দেহ। রবিবার ক্ষতবিক্ষত অবস্থায় হরিয়ানার যমুনানগর জেলায় ড্রেনের মধ্যে থেকে উদ্ধার হয় বছর পাঁচেকের একটি বাচ্চার দেহ। পুলিশ জানিয়েছে, বাচ্চাটির ঘাড়ে মোচড়ানোর দাগ ছিল। আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে শরীরের অন্যান্য অংশেও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মেয়েটিকে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে গুরগাঁও থেকে ২২০ কিলোমিটার দূরে খিজরাবাদ গ্রাম থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার সন্ধে পর্যন্ত মেয়েকে খুঁজে না পাওয়ার পর স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশের কাছে যান তার বাবা। এর পর রবিবার রাতের দিকে মেয়েটির বাড়ির পাশেই একটি ড্রেন থেকে উদ্ধার হয় তার দেহ।

```