Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাঙড়ে উদ্ধার ব্যক্তির গলাকাটা দেহ, ত্রিকোণ প্রেমের জেরে খুন? শুরু তদন্ত

শুক্রবার রাতে রাজাকে মদের আসরে ডেকে পাঠানো হয়। মনে করা হচ্ছে, মদ্যপান করানোর পর রাতে তাঁকে গলা কেটে খুন করা হয়েছে।

ভাঙড়ে উদ্ধার ব্যক্তির গলাকাটা দেহ, ত্রিকোণ প্রেমের জেরে খুন? শুরু তদন্ত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 May 2025 16:43

দ্য ওয়াল ব্যুরো: ভাঙড়ে উদ্ধার যুবকের গলাকাটা দেহ। গলায় ও শরীরে একাধিক আঘাত মিলেছে। লেদার কমপ্লেক্স থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে তাঁর।

মৃতের নাম রাজা মণ্ডল। পুলিশের প্রাথমিক অনুমান, ত্রিকোণ প্রেমের জেরে এই খুন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রাজা মণ্ডলের স্ত্রীর সঙ্গে এলাকারই একজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। স্ত্রীর প্রেমিকের সঙ্গে রাজার পরিচয় ছিল আগে থেকে।

শুক্রবার রাতে রাজাকে মদের আসরে ডেকে পাঠানো হয়। মনে করা হচ্ছে, মদ্যপান করানোর পর রাতে তাঁকে গলা কেটে খুন করা হয়েছে। গলায় ও শরীরে ধারালো অস্ত্রের কোপ মিলেছে। শনিবার বেলার দিকে ভেড়ির কাছে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশে খবর দেন।

কে বা কারা ওই আসরে শুক্রবার ছিল, তা খুঁজে দেখার চেষ্টা করছে পুলিশ। তদন্ত শুরু করেছে লেদার কমপ্লেক্স থানা।

এদিকে, শুক্রবারই বাগবাজারের একটি নির্মীয়মাণ বহুতল থেকে এক ব্যক্তির অগ্নিদ্বগ্ধ দেহ উদ্ধার হয়। স্থানীয়রা পোড়া গন্ধ পেয়ে প্রথমে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, খুন করে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। বাইরে থেকে গেট বন্ধ ছিল ফলে কীভাবে ভিতরে গেল ওই দেহ, সেনিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন মৃত ব্যক্তি এলাকার কেউ নন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শহরে একই দিনে একের পর এক এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এমন অপরাধ প্রবণতা বাড়ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


```