Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিপ্লব-কুন্তলের নিথর দেহ ফিরল কাঠমাণ্ডু, নিখোঁজ দীপঙ্করের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ

দ্য ওয়াল ব্যুরো: কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে মারা গিয়েছেন বাংলার দুই পর্বতারোহী কুন্তল কাঁড়ার ও বিপ্লব বৈদ্য। সামিট ক্যাম্পের নীচে, আট হাজার মিটারেরও বেশি উচ্চতায় রাখা ছিল তাঁদের দেহ। শনিবার প্রতিকূল আবহাওয়ার সঙ্গে তীব্র লড়াই চালিয়ে দেহ দু'ট

বিপ্লব-কুন্তলের নিথর দেহ ফিরল কাঠমাণ্ডু, নিখোঁজ দীপঙ্করের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ

শেষ আপডেট: 19 May 2019 17:06

দ্য ওয়াল ব্যুরো: কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে মারা গিয়েছেন বাংলার দুই পর্বতারোহী কুন্তল কাঁড়ার ও বিপ্লব বৈদ্য। সামিট ক্যাম্পের নীচে, আট হাজার মিটারেরও বেশি উচ্চতায় রাখা ছিল তাঁদের দেহ। শনিবার প্রতিকূল আবহাওয়ার সঙ্গে তীব্র লড়াই চালিয়ে দেহ দু'টি ক্যাম্প টু পর্যন্ত নামিয়ে আনে ছ'জন শেরপার একটি দক্ষ দল। রবিবার ক্যাম্প টু থেকে হেলিকপ্টারে কাঠমাণ্ডু উড়িয়ে আনা হল তাঁদের দেহ। অন্য দিকে, পৃথিবীর পঞ্চম উচ্চতম মাকালু শৃঙ্গ অভিযানে এখনও নিখোঁজ বাংলার এভারেস্টজয়ী পর্বতারোহী দীপঙ্কর ঘোষ। শুক্রবার সকালে দীপঙ্করের পর্বতারোহণ আযোজন সংস্থা সেভেন সামিটসের তরফে জানানো হয়েছিল, বৃহস্পতিবার মাকালু শৃঙ্গ (৮৪৮৫ মিটার) ছুঁয়ে নীচে নামার পথে ৮০০০ মিটার উচ্চতায় ৪ নম্বর ক্যাম্পের কাছাকাছি নিখোঁজ হন ৫২ বছরের দীপঙ্কর। তিন রাত কেটে যাওয়ার পরেও খোঁজ মেলেনি তাঁর। প্রতিকূল আবহাওয়া ও পর্যাপ্ত শেরপা না-থাকায় পাঠানো সম্ভব হয়নি উদ্ধারকারী দলও। ২২ তারিখের আগে পরবর্তী উদ্ধারকাজ চালানো সম্ভব নয় বলে জানিয়েছে এজেন্সি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জানিয়েছেন তীব্র ঝোড়ো হাওয়া থাকার কারণে হেলিকপ্টারে দীপঙ্করের উদ্ধারকার্য ব্যহত হয়েছে। আবহাওয়ার সামান্য উন্নতি হলে ফের উদ্ধারকাজ চালানো হবে বলে জানিয়েছেন তিনি। https://twitter.com/SushmaSwaraj/status/1129787007046176769 বাংলার পর্বতারোহণ মহল বলছে, দীপঙ্কর ঘোষ এই সময়ের অন্যতম দক্ষ পর্বতারোহীদের এক জন। নিছক অসাবধানতা বা কোনও অদক্ষতার কারণে বিপদে পড়ার সম্ভাবনা তেমন খাটে না দীপঙ্করের ক্ষেত্রে। তবে ওই উচ্চতায় ঠিক কী পরিস্থিতিতে কী হয়েছে, তার কোনও আন্দাজ সমতল থেকে পাওয়া সম্ভব নয়। যদিও মিরাকেলের আশায় বুক বেঁধে রয়েছেন অনেকেই। গত ৮ এপ্রিল মাকালু অভিযানের উদ্দেশ্যে ঘর ছেড়েছিলেন দীপঙ্কর ঘোষ। হাওড়ার বেলানগরের দীপঙ্কর ঘোষের এটিই ছিল সপ্তম আট হাজারি শৃঙ্গে অভিযান। এর আগে এভারেস্ট, লোৎসে, কাঞ্চনজঙ্ঘা, মানাসলু, চো ইউ এবং ধৌলাগিরি শৃঙ্গ ছুঁয়েছেন তিনি। আরও পড়ুন: আমরা চার জনেই মরে যেতাম! রুদ্রপ্রসাদের রুদ্ধশ্বাস অভিজ্ঞতায় ফুটে উঠল পাহাড়চুড়োর আতঙ্ক প্রসঙ্গত, হিমালয়ের কোনও শৃঙ্গ অভিযানের ক্ষেত্রে পর্বতারোহীর দেহ উদ্ধার না হলে, নিখোঁজ হওয়ার ৭২ ঘণ্টা পর তাঁকে মৃত বলে ঘোষণা করে নেপাল সরকার। সেই হিসেবে সরকারি ভাবে সোমবার সকালেই হয়তো দীপঙ্কর ঘোষকে মৃত বলে ঘোষণা করবে নেপাল সরকার। অন্য দিকে, রবিবার দুপুরেই কুন্তল ও বিপ্লবের দেহ এসে পৌঁছেছে কাঠমাণ্ডু। পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দফতরের পর্বতারোহণ শাখার মুখ্য উপদেষ্টা ও পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে উদ্ধারকাজের তদারকি চলছিল দিন তিনেক ধরেই। দেখুন কাঠমাণ্ডুতে দেহ আসার সময়কার ভিডিও। https://www.facebook.com/TheWallNews/videos/2318752235070078/?v=2318752235070078 সব ঠিক থাকলে দিন দুয়েকের মধ্যেই ময়না-তদন্ত হয়ে কলকাতা এসে পৌঁছবে বিপ্লব ও কুন্তলের দেহ। অন্য দিকে, কাঞ্চনজঙ্ঘা থেকে অসুস্থ হয়ে ফিরে আসা দুই অভিযাত্রী রমেশ রায় ও রুদ্রপ্রসাদ হালদারকে নিয়ে কাঠমাণ্ডু থেকে রওনা দিয়েছেন সোনারপুর আরোহী ক্লাবের সদস্য চন্দন গোস্বামী ও রাহুল হালদার। সোমবারই তাঁরা পৌঁছে যেতে পারেন কলকাতা।

```