Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টুসু পরবের মরশুমে উপচে পড়া ভিড়ে গৌড়েশ্বর নদীতে উল্টে গেল নৌকো, তবে যাত্রীরা নিরাপদ

হিঙ্গলগঞ্জ ব্লকের গৌড়েশ্বর নদীর রূপামারি খেয়াঘাটের কাছেই নৌকাডুবি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা।

টুসু পরবের মরশুমে উপচে পড়া ভিড়ে গৌড়েশ্বর নদীতে উল্টে গেল নৌকো, তবে যাত্রীরা নিরাপদ

শেষ আপডেট: 19 January 2024 12:05

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হিঙ্গলগঞ্জ ব্লকের গৌড়েশ্বর নদীর রূপামারি খেয়াঘাটের কাছেই নৌকাডুবি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। ঘাটের কাছাকাছি হওয়ায় সমস্ত যাত্রীদের উদ্ধার করে পাড়ে আনা সম্ভব হয়েছে।

শুক্রবার সকালে নৌকো করে গৌড়েশ্বর নদী পার হচ্ছিলেন যাত্রীরা। আচমকাই নৌকাটি ডুবতে শুরু করে। প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিলেন। রূপামারি খেয়াঘাটে আসার আগেই ডুবে যায় নৌকোটি। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। যাত্রীদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। হাত লাগান মাঝিরাও। যাত্রীদের ডুবন্ত নৌকা থেকে কোনওমতে নিয়ে আসা হয় পাড়ে।

টুসু পরবের মরশুম চলছে। রূপামারিতে টুসু মেলায় মোরগ লড়াইয়ে যোগ দিতে ও দেখতে আসেন হাজার হাজার মানুষ। এই ঘাট দিয়ে পারাপার হচ্ছিলেন। যাত্রীদের অত্যাধিক চাপেই এমন ঘটনা ঘটেছে বলে অনুমান। কারণ ভিড় উপচে পড়লেও সামাল দেওয়ার জন্য কোনও প্রশাসনিক তৎপরতা ছিল না। ঘটনার পরে অবশ্য সতর্ক হয় স্থানীয় প্রশাসন। টুসু পরবের মরসুমে এমন ঘটনায় শোরগোল পড়ে এলাকায়।


```