Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষকদের মনের সুস্থতার খোঁজ নিতে এবার স্কুলে যাবে পর্ষদ

শিক্ষকদের মনের সুস্থতার খোঁজ নিতে এবার স্কুলে যাবে পর্ষদ

শেষ আপডেট: 12 October 2023 16:06

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষকদের সমাজ গড়ার কারিগর বলা হয়। আগামী প্রজন্মকে তৈরি করার গুরু দায়িত্ব তাঁদের কাঁধে। রাজ্যের সরকারি স্কুলের এমন শিক্ষকদের মনের অবস্থা কেমন, তার খোঁজ নিতে এবার রাজ্যের প্রতিটি সরকারি স্কুলে সমীক্ষা চালাবে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, দুর্গা পুজো মিটলেই শুরু হবে এই সমীক্ষার কাজ।

মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানা গেছে, ‘মেন্টাল ওয়েলবিয়িং অফ টিচার্স সার্ভে’-এর অধীনে এই সমীক্ষার কাজ হবে। প্রকল্পটি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ‘মনোদর্পন’ এর অধীনে। শিক্ষকদের মানসিক স্বাস্থ্যের খোঁজ নিতেই এই সমীক্ষা। এ বিষয়ে গত সেপ্টেম্বরে কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের তরফে সারা দেশের প্রতিটি রাজ্যের কাছে নির্দেশিকা পাঠানো হয়। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গও বিষয়টিকে মান্যতা দিয়েছে।

ইতিমধ্যে সমীক্ষার বিষয়ে রাজ্যের প্রতিটি সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশে নির্দেশিকা পাঠিয়েছে পর্ষদ। ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক) ঋতব্রত চট্টোপাধ্যায়ের সাক্ষরিত ওই নির্দেশিকায় রয়েছে একটি লিঙ্ক। সংশ্লিষ্ট লিঙ্কে গেলে খুলে যাবে গুগল শিট। সেখানেই শিক্ষকদের যাবতীয় তথ্য আপলোড করতে হবে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে স্কুলগুলিকে শিক্ষকদের যাবতীয় তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই অর্থাৎ পুজোর পর এই বিষয়ে শুরু হবে সমীক্ষা।

পর্ষদের এক কর্তার কথায়, “স্কুল থেকে পাঠানো নথির ভিত্তিতে স্কুল ধরে শুরু হবে সমীক্ষা। সমীক্ষক দল প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষকদের মনের স্বাস্থ্যের খোঁজ নেবেন।”

সরকারের এমন উদ্যোগের প্রশংসা করছে ওয়াকিবহাল মহল। তাঁদের মতে, যাঁরা সমাজ গড়ার গুরু দায়িত্ব পালন করেন, তাঁদের মানসিক স্বাস্থ্যের খোঁজ নেওয়ার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত।


```