Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০২৩ সালের টেট পরীক্ষার ফল প্রকাশ এখনই সম্ভব নয়! জানাল পর্ষদ

পর্ষদের সভাপতি জানিয়েছেন, আইনি জটিলতার কারণে এই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

২০২৩ সালের টেট পরীক্ষার ফল প্রকাশ এখনই সম্ভব নয়! জানাল পর্ষদ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 December 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালের টেট পরীক্ষার ফল এখনও বের হয়নি। সেই ফলপ্রকাশের আপাতত কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। কেন সম্ভব নয়, সেটারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। 

পর্ষদের সভাপতি জানিয়েছেন, আইনি জটিলতার কারণে এই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ২০২৩ সালের আগে ২০১৭ এবং ২০২২ সালের টেট নিয়ে যে জটিলতা রয়েছে, তা না মেটা পর্যন্ত ফলপ্রকাশ করা যাবে না বলেই জানান গৌতম পাল। ওই ২ বছরের পরীক্ষার পাশাপাশি ২০২৩ সালের টেট পরীক্ষা নিয়েও মামলা হয়েছে। সব মিলিয়ে এখন এমন পরিস্থিতি যে গত বছরের পরীক্ষার ফলই প্রকাশ করা যাচ্ছে না। 

২০২২ ও ২০২৩ সালে টেট পরীক্ষা হলেও উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এখনও নিয়োগ করা হয়নি। এরই মধ্যে আবার পর্ষদের তরফে আভাস দেওয়া হয়েছে, ২০২৪ সালের টেট পরীক্ষা নাও নেওয়া হতে পারে। পর্ষদের সভাপতি গৌতম পালের বক্তব্য ছিল, আগে দ্রুত নিয়োগ করতে হবে। তারপরই নেওয়া হবে পরীক্ষা।

২০২২ সালে টেট পরীক্ষায় দেড় লক্ষ প্রার্থী উত্তীর্ণ হলেও তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এদিকে ২০২৩ সালে পরীক্ষা নেওয়া হলেও ফল প্রকাশ হয়নি এখনও। এই পরিস্থিতিতে যদি নতুন করে পরীক্ষা নেওয়া হয় সে ক্ষেত্রে সমস্যায় পড়বে পর্ষদ। তাই ফলপ্রকাশ এবং নতুন করে পরীক্ষার বিষয় নিয়ে পরিস্থিতি আরও জটিল হল। 


```