Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দত্তপুকুরে হল মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

খুনের অভিযোগ তুলে ৩৫ নম্বর জাতীয় সড়কে কাঠের গুড়ি ফেলে অবরোধ করে এলাকাবাসীরা। ঘ

দত্তপুকুরে হল মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

শেষ আপডেট: 26 March 2024 15:42

দ্য ওয়াল ব্যুরো: দোলের পর দিনই উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগণার দত্তপুকুরে। মঙ্গলবার সকালে বুলবুল কমিউনিটি হলের মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। খুনের অভিযোগ তুলে ৩৫ নম্বর জাতীয় সড়কে কাঠের গুড়ি ফেলে অবরোধ করে এলাকাবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ । 

মৃতের নাম সমীর পাল। রামোজি ফিল্ম সিটিতে শিল্প নির্দেশক হিসাবে কাজ করতেন তিনি। এলাকার বহু মানুষ তাঁর হাত ধরে রামোজি ফিল্ম সিটিতে কাজ পেয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। অবসরের পর সমীরবাবু দত্তপুকুর বাজারের কাছে কমিউনিটি হল খুলেছিলেন। মঙ্গলবার সেই কমিউনিটি হলের পাশের গাছ থেকেই তাঁর দেহ উদ্ধার হয়েছে। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  

এলাকার মানুষের অভিযোগ, কমিউনিটি হলের মালিককে খুন করা হয়েছে। দোষীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে রাখে স্থানীয়রা। এরপর ৩৫ নম্বর জাতীয় সড়কে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করেন স্থানীয়রা। দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে রেখেই চলতে থাকে বিক্ষোভ। 

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে রাস্তা খুলে দেন অবরোধকারীরা। মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ।


```