Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশকে আটকে বিক্ষোভ, অবরুদ্ধ বিটি রোড, অশালীন মন্তব্যে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

রাতের শহরে আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে পড়ুয়াদের শান্তিপূর্ণ বিক্ষোভে মত্ত অবস্থায় হাজির হয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।

পুলিশকে আটকে বিক্ষোভ, অবরুদ্ধ বিটি রোড, অশালীন মন্তব্যে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

পুলিশকে আটকে বিক্ষোভ।

শেষ আপডেট: 31 August 2024 08:24

দ্য ওয়াল ব্যুরো: ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার। রাতের শহরে আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে পড়ুয়াদের শান্তিপূর্ণ বিক্ষোভে মত্ত অবস্থায় হাজির হয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনার জেরে রাত থেকেই অবরুদ্ধ বিটি রোড। 

অভিযোগ, রাতেই ওই মত্ত সিভিক ভলান্টিয়ারকে ছাড়িয়ে নিয়ে যায় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের পরিবর্তে কেন ছেড়ে দেওয়া হল, এই প্রশ্ন তুলে এরপরই  কর্তব্যরত এক পুলিশকর্মীকে পুলিশকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন রবীন্দ্রভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। ঘটনার জেরে ডানলপ-শ্যামবাজার রুটে সিঁথির মোড় কার্যত অবরুদ্ধ। 

আন্দোলনকারীরা জানিয়েছেন, আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের প্রতিবাদে তাঁরা রাত ১১টা থেকে শান্তিপূর্ণভাবে রাস্তার একপাশে পথনাটিকা করছিলেন। বিচার চেয়ে রাস্তাতে প্রতিবাদী স্লোগানও লিখেছিলেন। পুলিশের অনুমতি নিয়েই হচ্ছিল এই শান্তিপূর্ণ কর্মসূচি।

আন্দোলনকারীরা জানান, "রাত আড়াইটে নাগাদ পুলিশের এক কর্মী এসে জানতে চান, আর কতক্ষণ অনুষ্ঠান চলবে। এর কিছু পরেই মত্ত অবস্থায় এক সিভিক ভলান্টিয়ার আমাদের ঘেরা জায়গায় বাইক নিয়ে ঢুকে পড়ে। অশালীন মন্তব্য করতে থাকে। তাঁকে গ্রেফতারের পরিবর্তে পুলিশ ছাড়িয়ে নিয়ে যায়।"

এরই প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন রবীন্দ্রভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। ভোরের আলো ফুটলে আন্দোলনে সামিল হন স্থানীয় মানুষজনও। তাঁদের বক্তব্য, "একই ঘটনা যদি সাধারণ কোনও মানুষ করতেন, তাহলে পুলিশ কি তাঁকে ছেড়ে দিত? আইন সকলের জন্য সমান হবে না কেন?"

এরপরই বিটি রোডে কর্তব্যরত পুলিশ কর্মীকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা। ঘটনার জেরে সকাল থেকে অবরুদ্ধ সংশ্লিষ্ট সড়ক। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের কর্তারা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তাঁরা। অন্যদিকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতারের দাবিতে অনড় আন্দোলনকারীরা।


```