Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ইরানের তেল ট্যাঙ্কারে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, সৌদির হামলা বলে জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘আরামকো’-র একটি তেলের খনি ও বিশ্বের সব চেয়ে বড় তেল শোধনাগার কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি জঙ্গিরা। ইরান সমর্থিত ওই জঙ্গি সংগঠনের হামলার পরে  সারা বিশ্বে তেল সরবরাহে টান পড়ার আশঙ্

ইরানের তেল ট্যাঙ্কারে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, সৌদির হামলা বলে জল্পনা

শেষ আপডেট: 10 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘আরামকো’-র একটি তেলের খনি ও বিশ্বের সব চেয়ে বড় তেল শোধনাগার কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি জঙ্গিরা। ইরান সমর্থিত ওই জঙ্গি সংগঠনের হামলার পরে  সারা বিশ্বে তেল সরবরাহে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।  সেই হামলার রেশ থাকতে থাকতেই সৌদির জেদ্দা বন্দরে ইরানের দু’টি তেল ট্যাঙ্কারে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা হল শুক্রবার সকালে। ইরানের এক সরকারি আধিকারিকের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে সৌদি আরব। যদিও হামলার ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে সৌদি সরকার। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, লোহিত সাগরে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) দু’টি জাহাজে মিসাইল হামলা হয়। দু’টি জাহাজই মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ। জেদ্দা বন্দর থেকে প্রায় ৬০ মাইল (৯৬ কিলোমিটার) এলাকা জুড়ে সমুদ্রের জলে তেল ছড়িয়ে পড়েছে। লোহিত সাগরের এই বন্দর এলাকার একদিকে ভারত মহাসাগর , অন্যদিকে ভূমধ্যসাগর। এনআইওসি জানিয়েছে, ওই জাহাজদুটিকে সনাক্ত করা গেছে। একটির নাম সাবিতি, অন্যটির নাম সিনোপা। জাহাজদুটির মেরামতির কাজ শুরু হয়েছে। ইরানের সংবাদসংস্থা আইএসএনএ-র দাবি সন্ত্রাসবাদীরাই এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মনে করা হচ্ছে সৌদি ও ইরানের মধ্যে বাড়তে থাকা অশান্তিই এর মূল কারণ। বস্তুত, গত মাসেই ড্রোন হামলায় বিশ্বের সবচেয়ে বড় তেলভাণ্ডার সৌদির আবকাইক ও খুরাইস দুটি কেন্দ্রেই আগুন লেগে প্রভূত ক্ষতি হয়। আবকাইক কেন্দ্র থেকে পরিশোধিত তেল পারস্য উপসাগর ও লোহিত সাগরের বিভিন্ন বন্দরের মাধ্যমে সারা বিশ্বে পাড়ি দেয়। প্রতি দিন গড়ে প্রায় ৭০ লক্ষ ব্যারেল তেল পরিশোধন করে এই কেন্দ্র। খুরাইস খনিটি থেকে প্রতি দিন গড়ে ১০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল তোলা হয়। জঙ্গি হামলার ফলে অপরিশোধিত তেলের উৎপাদন দিনে ৫০ লক্ষ ব্যারেল কমেছে। যা বিশ্বব্যাপী উৎপাদনের ৫ শতাংশ। এই হামলার পিছনে ইরান সরকারেরই হাত রয়েছে দাবি করে সৌদি যুবরাজ বলেন, যে ভাবে তেলভাণ্ডার জ্বলেছে, ঠিক সে ভাবেই তেলের দামেও আগুন লেগে যাবে। গত চার বছর ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে হাত মিলিয়ে ইরান সমর্থিত হুথি জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে ইয়েমেন সরকার। সৌদি বাহিনীকে সামরিক সহায়তা করে আমেরিকাও।  ইরানের সঙ্গে ২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে গত বছর দেশটির উপরে একগুচ্ছ আর্থিক নিষেধাজ্ঞা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পর থেকেই দু’দেশের সম্পর্ক প্রায় তলানিতে। সৌদির তেলভাণ্ডারে হামলার পিছনে সরাসরি ইরানকেই দায়ী করেছিলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়ো। যদিও ইরান সরকার এই অভিযোগকে সম্পূর্ণ অর্থহীন ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা... https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa-%e0%a6%ad/

```