Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কয়লাখনিতে বিস্ফোরণ, বীরভূমে সাত শ্রমিকের মৃত্যু, আহতের সংখ্যা বহু

গত সপ্তাহেই বীরভূমে মহিষাগড়িয়া গ্রামের কাছেই পাথর ভাঙার কাজ করতে গিয়ে প্রাণ হারান তিন শ্রমিক।

কয়লাখনিতে বিস্ফোরণ, বীরভূমে সাত শ্রমিকের মৃত্যু, আহতের সংখ্যা বহু

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 October 2024 13:07

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই বীরভূমে মহিষাগড়িয়া গ্রামের কাছেই পাথর ভাঙার কাজ করতে গিয়ে প্রাণ হারান তিন শ্রমিক। সেবার পাথরের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল। আর এবার ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)-তে কয়লা ভাঙতে গিয়ে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত সাত জন শ্রমিক।

সোমবার সকালে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে বিস্ফোরণ হয়। গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে সেই সময় কয়লা ভাঙছিলেন বেশ কয়েকজন শ্রমিক। হঠাৎই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান সাত শ্রমিক। বাকি আরও অনেকেই যাঁরা আশেপাশে ছিলেন, তাঁরা আহত হয়েছেন গুরুতর ভাবে। সঙ্গে সঙ্গেই ওই শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

জানা যাচ্ছে, অসাবধানতার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ওই খনির আধিকারিক ও উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। আরও কেউ আহত বা বিস্ফোরণে আটকে পড়েছিলেন কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, গত সপ্তাহেই বীরভূমের মহিষগড়িয়ার কাছের এক খাদানে ধস নেমেছিল। আর তাতেই পাথরের নীচে চাপা পড়ে সেখানেই মারা যান তিন শ্রমিক। মৃত শ্রমিকদের পরিবারের তরফে অভিযোগ ছিল বৃষ্টির জন্য খাদনে ধস নামছিল। বারবার বারণ করা সত্বেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। তাতেই খোঁড়াখুঁড়ি করতে গিয়ে প্রাণ হারান শ্রমিকরা। আর আবারও ক’টা দিন কাটতে না কাটতেই সেই বীরভূমেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাত জন কয়লাশ্রমিক।


```