Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে গেলেন মহিলা

হাঁড়ালের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে গেলেন মহিলা। আহত আরও তিন জন। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে ইতিমধ্যেই বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চম্পাহাটির হাঁড়ালে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে গেলেন মহিলা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 December 2024 16:13

দ্য ওয়াল ব্যুরো: ফের চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ। হাঁড়ালের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে গেলেন মহিলা। আহত আরও তিন জন। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে ইতিমধ্যেই বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরাও হাসপাতালে ভর্তি। 

বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতেই এই বিস্ফোরণ ঘটে। সেখানে মজুত থাকা বাজি থেকেই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায়। বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যায়।

বাড়ির মধ্যে ছিলেন গৃহকর্তা পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। তিনজনেই আগুনে ঝলসে গিয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে কলকাতার এমআর বাঙুর হাসপাতলে পাঠানো হয়েছে। হাসাপাতালের সূত্রে জানা গিয়েছে, পিন্টু মণ্ডলের শরীরে প্রায় ১০০ শতাংশই পুড়ে গিয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর সওয়া ১২টা নাগাদ গ্রামবাসীরা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। প্রথম দিকে বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ।

গ্রামবাসীদের দাবি, বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগে যায়। বাড়িতে বাজি মজুত থাকায় সম্ভবত বিস্ফোরণ ঘটে।


```