Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে প্রেমিকাকে ব্ল্যাকমেইল! গ্রেফতার প্রেমিক সহ দুই বান্ধবী

প্রেমিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। একই সঙ্গে ওই যুবককে সহায়তা করার অভিযোগে যুবতীর দুই বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে।

নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে প্রেমিকাকে ব্ল্যাকমেইল! গ্রেফতার প্রেমিক সহ দুই বান্ধবী

শেষ আপডেট: 1 November 2023 19:02

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রেমিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। একই সঙ্গে ওই যুবককে সহায়তা করার অভিযোগে যুবতীর দুই বান্ধবীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সৌমেন মল্লিক। অভিযোগ, সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও তার প্রাক্তন প্রেমিকাকে নানাভাবে উতক্ত করত সৌমেন। গত ১৯ অগস্ট ওই তরুণী বনগাঁ সাইবার ক্রাইম থানায় গিয়ে সৌমেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 

সেখানে ওই তরুণী জানিয়েছিলেন, সৌমেনের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। পরে গত বছর রথের সময় সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকে সৌমেন তাঁকে বিভিন্ন উপায়ে উত্যক্ত করা শুরু করে। একসময় তা মানসিক অত্যাচারে পরিণত হয়। তাতে অবসাদগ্রস্ত হতে শুরু করেন ওই তরুণী। কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন। 

তাঁর নগ্ন ছবিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেয় সৌমেন। তাতে সহায়তা করেছিল তাঁরই দুই বান্ধবী এমনটাই তাঁর অভিযোগে জানিয়েছেন তরুণী। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার অভিযান চালিয়ে পুলিশ সৌমেন ও তরুণীর ওই দুই বান্ধবীকে গ্রেফতার করে। ধৃতদের বুধবার বনগাঁ মহকুমার আদালতে তোলা হলে তাদের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।


```