Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোঝিকোড়ে ভেঙে পড়া বিমানের কাছেই মিলল ব্ল্যাক বক্স

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সন্ধ্যা সাতটা ৪০ মিনিট নাগাদ কেরলের কোঝিকোড়ে বিমান বন্দরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। শনিবার তার ধ্বংসস্তূপের কাছে মিলল ফ্লাইট ডাটা রেকর্ডার। ওই যন্ত্রটি থাকে বিমানের ককপিটে। তাতে রেকর্ড করা থাকে বিমান কী উ

কোঝিকোড়ে ভেঙে পড়া বিমানের কাছেই মিলল ব্ল্যাক বক্স

শেষ আপডেট: 8 August 2020 06:01

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সন্ধ্যা সাতটা ৪০ মিনিট নাগাদ কেরলের কোঝিকোড়ে বিমান বন্দরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। শনিবার তার ধ্বংসস্তূপের কাছে মিলল ফ্লাইট ডাটা রেকর্ডার। ওই যন্ত্রটি থাকে বিমানের ককপিটে। তাতে রেকর্ড করা থাকে বিমান কী উচ্চতায় উড়ছে এবং তার গতিবেগ কত। পাইলটদের কথোপকথনও রেকর্ড করা থাকে। কোঝিকোড়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ফ্লাইট ডাটা রেকর্ডার পাওয়ার পরে তদন্তকারীদের সুবিধা হবে। ঠিক কী পরিস্থিতিতে বিমানটি ধ্বংস হয়েছিল, তাঁরা বুঝতে পারবেন। ডায়রেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশনের এক তদন্তকারী শনিবার জানিয়েছেন, ওয়েদার রেডারে দেখা গিয়েছে, বিমানটির ২৮ নম্বর রানওয়েতে নামার কথা ছিল। প্রবল ঝড়বৃষ্টির মধ্যে বিমানটি দু'বার নামার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন বিমানটি ১০ নম্বর রানওয়েতে নামতে চেষ্টা করে। বিমানটি তখন ফুল স্পিডে ছিল। রানওয়ে অতিক্রম করে সেটি ৩৫ ফুট গর্তে পড়ে যায়। এই দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে বিমানের দু’জন পাইলটও রয়েছেন। বন্দে ভারত মিশনের আওতায় চলছিল এই বিমানটি। দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে কেরলে ফিরছিল সেটি। দুর্ঘটনার পরেই শুরু হয় উদ্ধারকাজ। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিমান থেকে সবাইকে বের করা সম্ভব হয়। অন্তত ১১২ জন আহতকে কোঝিকোড় ও মালাপ্পুরম জেলার একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। বিমানবন্দর সূত্রে খবর, ওই বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ সদ্যোজাত, দু’জন পাইলট ও চারজন বিমানকর্মী ছিলেন। করোনা আবহে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর কাজ করছিল বিমানটি। দুর্ঘটনার পরেই ওই বোয়িং ৭৩৭ দু’টুকরো হয়ে যায়। তার পরে কেবিনের দিকের অংশে আগুন ধরে যায়। ফলে দুই পাইলটেরই মৃত্যু হয়। কিন্তু বিমানের বাকি অংশে আগুন ধরেনি। নইলে আরও ভয়ঙ্কর বিপদ হতে পারত বলে জানাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরে অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বৃষ্টি হওয়ায় বিমানটি রানওয়ে অতিক্রম করে গিয়ে ৩৫ ফুট নীচে একটি খাদে পড়ে যায়। তারপরেই সেটি দু’টুকরো হয়ে যায়। এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এই ঘটনার তদন্ত শুরু করেছে। কোঝিকোড় বিমানবন্দর টেবিলটপ বিমানবন্দর। এই বিমানবন্দর কেরলের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর। প্রতিদিন বিদেশ থেকে অসংখ্য বিমান এখানে আসে। এখান থেকেও বিদেশের উদ্দেশে অনেক বিমান উড়ে যায়। এই বিমানবন্দরের ব্যবস্থা খুবই ভাল বলে জানা গিয়েছে। কিন্তু তারপরেও এই দুর্ঘটনা ঘটল।

```