Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

হিমাচলে কি অগ্নিপথের প্রভাব? বিজেপির জয় অনিশ্চিত, ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো: গুজরাত বিধানসভার ভোট নিয়ে সব ক’টি বুথ ফেরৎ সমীক্ষার ফলেই বিজেপির (BJP) বিপুল জয়ের কথা বলা হয়েছে। আসন ও ভোটের অঙ্ক যদি নাও মেলে বিজেপির ক্ষমতায় টিকে যাওয়া নিয়ে কোনও সংশয় নেই। কিন্তু গত মাসে ভোট হওয়া হিমাচলের (Himachal P

হিমাচলে কি অগ্নিপথের প্রভাব? বিজেপির জয় অনিশ্চিত, ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস

শেষ আপডেট: 6 December 2022 02:48

দ্য ওয়াল ব্যুরো: গুজরাত বিধানসভার ভোট নিয়ে সব ক’টি বুথ ফেরৎ সমীক্ষার ফলেই বিজেপির (BJP) বিপুল জয়ের কথা বলা হয়েছে। আসন ও ভোটের অঙ্ক যদি নাও মেলে বিজেপির ক্ষমতায় টিকে যাওয়া নিয়ে কোনও সংশয় নেই।

কিন্তু গত মাসে ভোট হওয়া হিমাচলের (Himachal Pradesh) চিত্রটা আলাদা। প্রাথমিকভাবে কিছু বুথ ফেরৎ সমীক্ষায় বলা হয়েছিল ওই রাজ্যেও টেনে টুনে পাশ করে যাবে বিজেপি। কিন্তু পরে বেশ কিছু বুথ ফেরৎ সমীক্ষার ফলাফলে কংগ্রেসকেও (Congress) এগিয়ে রাখা হয়েছে। একটি সমীক্ষার ফলে বলা হয়েছে, ৬৮ আসনের হিমাচলপ্রদেশ বিধানসভার ভোটে বিজেপির প্রাপ্ত আসন নিয়ে বলা হয়েছে তারা ২৪ থেকে ৩৪টি পর্যন্ত আসন পেতে পারে। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ৩০ থেকে ৪০টি আসন। অর্থাৎ, কংগ্রেস সেখানে ক্ষমতায় ফিরতেও পারে।

১৯৯০-এর পর থেকে পাহাড়ি ওই রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদল হয়ে আসছে। বিজেপির দাবি ছিল এবার তারা ক্ষমতায় টিকে থেকে চাকা অন্যদিকে ঘুরিয়ে দেবে। পদ্ম শিবিরের আশা পূরণ নিয়ে বুথ ফেরৎ সমীক্ষার ফলাফলে অনিশ্চয়তার আভাস রয়েছে।

ভোট বিশেষজ্ঞ এবং বিজেপিরও একাংশ মনে করছে, দলের খারাপ ফল হলে তার পিছনে অবশ্যই সেনায় চুক্তিতে নিয়োগের অগ্নিপথ (Agneepath) প্রকল্পের বিরূপ প্রভাব কাজ করেছে। হিমাচলে এই প্রকল্পের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ হয়েছিল। পাহাড়ি ওই রাজ্যের তরুণ সমাজের কাছে সেনায় চাকরি অন্যতম লক্ষ্য। অগ্নিপথের চুক্তির চাকরির ঘোষণায় তাঁরা ক্ষুব্ধ। এমনকী প্রধানমন্ত্রীর প্রচার সভার দিনে রাস্তা অবরোধের মতো প্রতিবাদ আন্দোলনও হয়েছে।

বুথ ফেরত সমীক্ষা: মোদীর রাজ্যে বিপুল জয়ের পথে পদ্ম, ভরাডুবি কংগ্রেসের


```