Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহিনবাগে ক্যা বিরোধী ধর্না থেকে ভোটের ফয়দা লুটতে তৈরি বিজেপি, ছক কষলেন নেতারা

দ্য ওয়াল ব্যুরো : বিজেপির বিরুদ্ধে আন্দোলন থেকে ভোটে ফয়দা লোটার চেষ্টা করছে বিজেপিই। প্রায় দেড় মাস ধরে দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অবস্থান করছেন মহিলারা। দিল্লির হাড় কাঁপানো ঠান্ডাতেও তাঁরা ধর্নামঞ্চ ছেড়ে নড়েননি। অনেকে নিজেদে

শাহিনবাগে ক্যা বিরোধী ধর্না থেকে ভোটের ফয়দা লুটতে তৈরি বিজেপি, ছক কষলেন নেতারা

শেষ আপডেট: 28 January 2020 05:59

দ্য ওয়াল ব্যুরো : বিজেপির বিরুদ্ধে আন্দোলন থেকে ভোটে ফয়দা লোটার চেষ্টা করছে বিজেপিই। প্রায় দেড় মাস ধরে দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অবস্থান করছেন মহিলারা। দিল্লির হাড় কাঁপানো ঠান্ডাতেও তাঁরা ধর্নামঞ্চ ছেড়ে নড়েননি। অনেকে নিজেদের সন্তানকেও নিয়ে এসেছেন। সোমবার একটি সূত্র থেকে জানা যায়, বিজেপি এই নিয়ে নতুন স্লোগান দেবে বলে স্থির করেছে। স্লোগানটি হল, 'শাহিনবাগ মে কৌন কিধার'। বিজেপি নেতাদের আশা, এই স্লোগানের উপযুক্ত জবাব দিতে পারবে না কংগ্রেস বা আম আদমি পার্টি। 'শাহিনবাগ মে কৌন কিধার' স্লোগানের অর্থ, ওই ধরনা নিয়ে কে কী অবস্থান নিচ্ছ জানাও। বিজেপির ধারণা কংগ্রেস বা আপ  সরাসরি ধর্নাকে সমর্থন করতে পারবে না। দিল্লির এক বিজেপি নেতা বলেন, শাহিনবাগের অবস্থানের জন্য ওই অঞ্চল দিয়ে যাতায়াত করা দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে। বিশেষত সরিতা বিহার অঞ্চলের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানকার বাচ্চারা স্কুলে যেতে পারছে না। দোকানপাট খুলছে না। সোমবার বিজেপির সভাপতি জে পি নাড্ডা আপের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাদের জন্যই কানহাইয়া কুমার, উমর খালিদ ও অন্যান্য দেশদ্রোহীদের ধরা যাচ্ছে না। এর আগে বিজেপির মুখপাত্র জি ভি এল নরসিংহ রাও বলেন, "আপ ও কংগ্রেসের সমর্থনেই দুষ্কৃতীরা দিল্লির রাস্তায় গোলমাল করেছে। কয়েক সপ্তাহ আগে তারা রাজধানীর জীবনযাত্রাকে স্তব্ধ করে দিয়েছিল। দিল্লিকে দেখে মনে হচ্ছিল বাগদাদ কিংবা দামাস্কাস।" কেজরিওয়াল পাল্টা অভিযোগ করে বলেন, "একথা সত্যি যে শাহিনবাগে রাস্তা বন্ধ থাকায় মানুষ সমস্যায় পড়ছেন। বিজেপি চায় না ওই রাস্তা খুলুক। তারা নোংরা রাজনীতি করছে।" তাঁর দাবি, বিজেপি নেতারা অবিলম্বে শাহিনবাগে যান। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলুন। পথ খোলার ব্যবস্থা করুন।

```