Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

লালুপ্রসাদের দল নয়া সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করে বিজেপির ঝড়ের মুখে

দ্য ওয়াল ব্যুরো: নয়া সংসদ ভবনের উদ্বোধন হয়ে গেল রবিবার। কিন্তু বিতর্কে বিরাম নেই। লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) পার্টি রাষ্ট্রীয় জনতা দলের এক নেতা উদ্বোধন অনুষ্ঠানের মুখে একটি কফিন (BJPs new parliament building look like a coff

লালুপ্রসাদের দল নয়া সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করে বিজেপির ঝড়ের মুখে

শেষ আপডেট: 28 May 2023 08:55

দ্য ওয়াল ব্যুরো: নয়া সংসদ ভবনের উদ্বোধন হয়ে গেল রবিবার। কিন্তু বিতর্কে বিরাম নেই। লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) পার্টি রাষ্ট্রীয় জনতা দলের এক নেতা উদ্বোধন অনুষ্ঠানের মুখে একটি কফিন (BJPs new parliament building look like a coffin) ও নয়া সংসদ ভবনের ছবি টুইট করেন। সঙ্গে ব্যাখ্যা দেন, সংসদ ভবন হল গণতন্ত্রের মন্দির। আজ সেটি কফিন বন্দি করা হল।

New Parliament Building Inauguration: BJP guns for treason charge to be  slapped on RJD over coffin tweet

শক্তি সিং যাদব নামে আরজেডির ওই নেতা খুব পরিচিত এবং ওজনদার রাজনীতিক নন। কিন্তু তাঁর বক্তব্যে তেড়েফুঁড়ে উঠেছে বিজেপি। বিহার বিজেপির নেতারা লালুপ্রসাদের দলের উপর আক্রমণের ঝড় তুলেছে।

আরজেডির একটি অংশও, শক্তি সিংয়ের (Shakti Singh Kaliyas) বক্তব্যের সঙ্গে দলের অনেকেই সহমত নয়। বরং বিরক্ত।

তাঁদের বক্তব্য, সংসদ ভবন (BJPs new parliament building look like a coffin) উদ্বোধন অনুষ্ঠান বয়কট আর সেই ভবনের বিরোধিতা এক নয়।

বিরোধীদের আপত্তির কারণ উদ্বোধন রাষ্ট্রপতির পরিবর্তে প্রধানমন্ত্রী করায়। শক্তির বক্তব্য দলের মত কিনা তা এখনও স্পষ্ট করেনি আরজেডি।

বিহার বিজেপির অন্যতম নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার (Sushil Singh) মোদী রাষ্ট্রীয় জনতা দলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পদ্ম শিবিরের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া টুইটে বলেছেন, রাজ্য ২০২৪ এ এই কফিনেই দেশবাসী আরজেডি'কে কবর দেবে।

প্রসঙ্গত, রবিবার নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান যে ২০টি দল বয়কট করে আরজেডি তারমধ্যে অন্যতম। বস্তুত, যে কয়েকটি দল রবিবারের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিতে বাকিদের উৎসাহিত করেছিল আরজেডি তার অন্যতম। দলের নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী একাধিক বিরোধী নেতাকে ফোন করে বয়কটে রাজি করান।

মোদীর সংসদ ভবন উদ্বোধন, বিরোধীদের বয়কট এবং ২০২৪


```