Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপির ‘সবচেয়ে সৎ মানুষ’, ইভিএম বিতর্কে কটাক্ষ রাহুলের

দ্য ওয়াল ব্যুরো : হরিয়ানায় বিধানসভা ভোটের দিন বিজেপির এক প্রার্থী বলেছেন, ভোটাররা ইভিএমে যে বোতামেই চাপ দিন, ভোট পড়বে শাসক দলের পক্ষে। কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল এতদিন ধরে এই অভিযোগই করে এসেছে। তাদের বক্তব্য, ভোটযন্ত্রে কারচুপি করা হয়েছে।

বিজেপির ‘সবচেয়ে সৎ মানুষ’, ইভিএম বিতর্কে কটাক্ষ রাহুলের

শেষ আপডেট: 21 October 2019 13:10

দ্য ওয়াল ব্যুরো : হরিয়ানায় বিধানসভা ভোটের দিন বিজেপির এক প্রার্থী বলেছেন, ভোটাররা ইভিএমে যে বোতামেই চাপ দিন, ভোট পড়বে শাসক দলের পক্ষে। কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল এতদিন ধরে এই অভিযোগই করে এসেছে। তাদের বক্তব্য, ভোটযন্ত্রে কারচুপি করা হয়েছে। ভোটাররা যে প্রার্থীর নামের পাশেই বোতাম টিপুন, ভোট পড়ছে বিজেপির পক্ষে। এদিন হরিয়ানার বিজেপি প্রার্থী কার্যত সেই অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তাই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী তাঁকে বলেছেন, ‘বিজেপির সবচেয়ে সৎ মানুষ’। https://twitter.com/RahulGandhi/status/1186156211575504896 সোমবার হরিয়ানায় ৯০ টি আসনে ভোট হয়। মনোহরলাল খট্টরের নেতৃত্বে বিজেপি রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য লড়াই করছে। ভোটের দিন রাহুল একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। তাতে আসান্ধ আসনের প্রার্থী বখশিস সিং ভির্ক-কে বলতে শোনা গিয়েছে, যার হয়েই বোতাম টেপা হোক না কেন, ভোট পড়বে বিজেপির পক্ষে। বখশিস সিং একবাক্যে ওই ভিডিওকে জাল বলে উড়িয়ে দিয়েছেন। নির্বাচন কমিশন ভির্ককে নোটিশ দিয়েছে। ডেপুটি নির্বাচন কমিশনার বিনোদ জুৎসিকে পাঠানো হয়েছে আসান্ধ বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, ওই কেন্দ্রে যাতে অবাধ ও মুক্ত নির্বাচন হয়, সেজন্য বিনোদ জুৎসি ব্যবস্থা নেবেন। হরিয়ানা কংগ্রেসের প্রধান কুমারী সেলজা বলেন, বিজেপি জানে মানুষ তাদের প্রত্যাখ্যান করবেন। তাই তাদের এমএলএ এই ধরনের কথা বলেছেন। বিজেপি গতবার মহারাষ্ট্রে ৪৭ টি আসন পেয়েছিল। এবছর তারা জানিয়েছে, ৭৫ টি আসন পাওয়াই তাদের লক্ষ্য।

```