Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিজেপির লিড ৭৩ হাজার! তাই কি বিডিওকে সরানো হল? শোরগোল রাজগঞ্জে 

ভোট মিটতেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মনকে বদলি করা হল। যা নিয়ে ব্লকের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

বিজেপির লিড ৭৩ হাজার! তাই কি বিডিওকে সরানো হল? শোরগোল রাজগঞ্জে 

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 June 2024 20:47

দ্য ওয়াল ব্যুরো: ভোট মিটতেই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মনকে বদলি করা হল। যা নিয়ে ব্লকের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

বিরোধীদের অভিযোগ, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রাজগঞ্জ ব্লকে শাসকদলের ফল খারাপ হওয়ার জন্যই বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। পাল্টা হিসেবে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে মিথ্যে কুৎসার অভিযোগ আনা হয়েছে। প্রশাসন অবশ্য জানিয়েছে, এটি রুটিন বদলি। এর মধ্যে রাজনীতির কোনও যোগ নেই।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মনকে বদলি করা হয়েছে কালিম্পং জেলার পেদং ব্লকে। পরিবর্তে বাঁকুড়ার খাতরার ডিএমডিসি সঞ্জয় মালাকারকে রাজগঞ্জের বিডিও পদে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি কালিম্পংয়ের পেদং এর বিডিও ছেওয়াং তামাংকে কালিম্পংয়ের ডিএমডিসি পদে নিয়ে যাওয়া হয়েছে।

এই প্রশাসনিক রদবদলের ঘটনার নেপথ্যে ভোটের ফলের প্রভাব দেখছে বিরোধীরা। বস্তুত, জয়পাইগুড়ি লোকসভা আসনটি এবারও বিজেপির দখলে রয়েছে। তৃণমূলের নির্মল চন্দ্র রায়কে ৮৬ হাজার ৬৯৩ ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপির জয়ন্ত রায়।

বিধানসভা ভিত্তিক ফলাফল পর্যালোচনায় দেখা যাচ্ছে, রাজগঞ্জ ব্লকে তৃনমূল ৭ হাজার ৪৮০ ভোটে লিড পেলেও রাজগঞ্জ ব্লকের অধীনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় বিজেপির চেয়ে তৃণমূল পিছিয়ে রয়েছে ৭২ হাজার ২৪৫ ভোট। ফলাফল থেকেই স্পষ্ট,. বিজেপি প্রার্থীর জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র। তারপরই  বিডিও বদলের ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে শোরগোল তৈরি হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে।


```