Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'উনি আদৌ বিজেপিতে আছেন?' প্রশ্ন তথাগতর, 'পার্টির টাকায় তো ফুর্তি করতেন', পাল্টা দিলীপ

দিলীপ অবশ্য মনে করেন তাঁর দল ছেড়ে চলে যাওয়ায় অনেকেরই ফায়দা হবে। ফাঁকা জায়গায় অনেকে বসার সুযোগ পাবেন। কিন্তু সেটা যে একেবারেই হচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

'উনি আদৌ বিজেপিতে আছেন?' প্রশ্ন তথাগতর, 'পার্টির টাকায় তো ফুর্তি করতেন', পাল্টা দিলীপ

তথাগত রায় ও দিলীপ ঘোষ

শেষ আপডেট: 1 May 2025 16:36

দ্য ওয়াল ব্যুরো: দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধনের দিন সস্ত্রীক দিলীপ ঘোষ (Dilip Ghosh) দিঘায় যাওয়ার পর থেকেই রাজ্য-রাজনীতি তোলপাড়। অনেকে অনেক কথা বলছেন ঠিকই কিন্তু বেশি আলোচনা যেন বিজেপির (BJP) অন্দরেই। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একই সোফায় বসে দিলীপের খোশ গল্প নিয়ে ব্যাঙ্গ করতে ছাড়েননি, বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়ও (Tathagata Roy)। তাঁর মতে, বিয়ে করলে অনেকেরই মাথাটা ঘুরে যায়। গোটা ব্যাপারটাকে যেমন তিনি ভণ্ডামি হিসেবে দেখেছেন, তেমনই বলছেন, এর নেপথ্যে রাজনীতিও জড়িয়ে। শুধু তাই নয়, ভিতরে ভিতরে দিলীপও তৃণমূলে যোগ দিয়ে ফেলেছেন। 

দিলীপ অবশ্য মনে করেন তাঁর দল ছেড়ে চলে যাওয়ায় অনেকেরই ফায়দা হবে। ফাঁকা জায়গায় অনেকে বসার সুযোগ পাবেন। কিন্তু সেটা যে একেবারেই হচ্ছে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। জানিয়েছেন, "আমি দল ছাড়ছি না। কোথাও যাচ্ছি না।"

তবে এটুকুতেই থেমে থাকেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বর্ষীয়ান নেতার উদ্দেশে তিনি বলেন, "এখানে তথাগতবাবু বলার কে? উনি বিজেপির জন্য কী করেছেন? পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়েছে, সন্ধেবেলা বসে মাল খেয়েছেন। ফুর্তি করেছেন। ওঁকে তো কেউ পাত্তা দেন না। কী গুরুত্ব আছে?"

এদিন কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা। দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এমনকী চা চক্রে 'গো ব্যাক' স্লোগানও ওঠে। 'তৃণমূলের দালাল' লেখা পোস্টার ইত্যাদি পড়লেও দিলীপ আছেন দিলীপেই। কোনও কিছুতে পাত্তা না দিয়ে দিলীপের একটাই কথা, "বিজেপিতে ছিলাম, আছি, থাকব"।


```