Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিবিসিকে নিয়ে বিজেপির নিন্দা প্রস্তাব গুজরাত বিধানসভায়, কী বলবে কংগ্রেস, আপ

দ্য ওয়াল ব্যুরো: গুজরাত (Gujarat) দাঙ্গা নিয়ে বিবিসির (BBC) তৈরি তথ্যচিত্রটির নিন্দা করে একটি প্রস্তাব পেশ করা হয়েছে ওই রাজ্যের বিধানসভায় (Gujarat Assembly)। আগামী শুক্রবার প্রস্তাবটি নিয়ে বিধানসভায় আলোচনা হবে। বিবিসি’র তথ্যচিত্র ‘ইন্

বিবিসিকে নিয়ে বিজেপির নিন্দা প্রস্তাব গুজরাত বিধানসভায়, কী বলবে কংগ্রেস, আপ

শেষ আপডেট: 8 March 2023 06:20

দ্য ওয়াল ব্যুরো: গুজরাত (Gujarat) দাঙ্গা নিয়ে বিবিসির (BBC) তৈরি তথ্যচিত্রটির নিন্দা করে একটি প্রস্তাব পেশ করা হয়েছে ওই রাজ্যের বিধানসভায় (Gujarat Assembly)। আগামী শুক্রবার প্রস্তাবটি নিয়ে বিধানসভায় আলোচনা হবে।

বিবিসি’র তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’-এ গুজরাত দাঙ্গায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে ভারতে মুসলিমদের দুরবস্থার চিত্রও আছে তথ্যচিত্রটিতে। সেই সূত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পরোক্ষে নিশানা করা হয়েছে।

রাজনৈতিক মহলে তাই কৌতুহল তৈরি হয়েছে, বিজেপি শাসিত বাকি রাজ্যগুলিতেও বিধানসভায় বিবিসি’র বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হবে? বেশিরভাগ রাজ্যেই এখন বাজেট অধিবেশন চলছে।

গুজরাতের বিজেপি বিধায়ক বিপুল প্যাটেলের পেশ করা নিন্দা প্রস্তাবে বলা হয়েছে, তথ্যচিত্রটি মনগড়া অভিযোগের ভিত্তিতে তৈরি। শুক্রবার প্রস্তাবের উপর আলোচনা হবে বলে বিধানসভার সচিবালয় জানিয়েছে। প্যাটেল তাঁর প্রস্তাবে বিবিসি’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রস্তাবে বলা হয়েছে, ‘ভারত একটি গণতান্ত্রিক দেশ। এখানে মত প্রকাশের সাংবিধানিক অধিকার স্বীকৃত। কিন্তু এর অর্থ এই নয় যে একটি মিডিয়া প্রতিষ্ঠান এই ধরনের স্বাধীনতার অপব্যবহার করতে পারে।’

বিবিসি’র ওই তথ্যচিত্রটিকে কংগ্রেস ও আম আদমি পার্টি সমর্থন করেছে। বিবিসি’র দিল্লি ও মুম্বইয়ের দফতরে আয়কর হানা নিয়েও তীব্র সমালোচনা করেছে দুই দল। গুজরাত বিধানসভায় প্রস্তাব নিয়ে আলোচনায় এই দুই বিরোধী দল কী বলে স্বভাবতই তা নিয়েও কৌতুহল তৈরি হয়েছে। কারণ, প্রস্তাবে বলা হয়েছে, বিবিসি’র তথ্যচিত্রটি গুজরাতবাসীর অপমান। সব গুজরাতবাসীর সেটি নিন্দা করা উচিত।

বিধানসভায় শাসক দল বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। প্রস্তাব পাশের পর সেটি কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রককে পাঠিয়ে দেওয়া হবে।

গান চালানো নিয়ে অশান্তি, দেশে ফিরে খুন হয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডার যুবক


```